সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

হিলিতে উর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০:৪

শেয়ার করুনঃ
হিলিতে উর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার, সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও উর্ধ মখী  নিত্যপণ্যের বাজার। বিশেষ করে মসলা জাতীয় পণ্য জিরা ও রসুনের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। এছাড়া বাজারে  চিনি, গুড়, শাক-সবজী, পেঁয়াজ কাঁচা পণ্য, পোটল, আলু, কাঁকরুল, ঢেঁড়স, বেগুন, করলা, পেঁপেসহ  বিভিন্ন মাছ, এর দাম বৃদ্ধি পেয়েছে। সয়াবিন তেল, কাঁচামরিচ ও আদার দাম বাজারে কিছুটা স্বাভাবিক রয়েছে। বৃষ্টির অজুহাত দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। 

অন্য দিকে বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বয়লার মুরগির ডিম। সপ্তাহের ব্যবধানে ৮ টাকা বৃদ্ধি পেয়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সাধারণ ক্রেতাদের উঠেছে নাভিশ্বাস।

আরও

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

সোমবার (১৪ আগষ্ট) ও গত ১৩ আগষ্ট রবিবার সাপ্তাহিক হাটের দিন সরজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, চিনি ১৩০ টাকা, গুড় ১২০ টাকা, মসুর ডাল ৯০ টাকা ও ১৪০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। এদিকে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি অব্যাহত থাকায় ৪০০ টাকার কাঁচা মরিচ বর্তমানে প্রতি কেজি ১৪০ -১৫০ টাকা বিক্রি হচ্ছে। অন্য দিকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কেজি প্রতি ২০ টাকা বেড়ে প্রতি কেজি ৫০ টাকা বিক্রি হচ্ছে। রসুনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। ঈদের আগে আদার দাম ৪০০ টাকা থাকলেও বর্তমানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা। ভারতী জিরা প্যাকেট (১ কেজি)  বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। সোয়াবিন তেল বোতলজাত বিক্রি হচ্ছে ১৭৫ টাকা লিটার (দুই লিটার)  ৩৫০ টাকা এবং খোলা সোয়াবিন তেল কেজি ১৯০ -১৯৫ টাকা।   

হিলি মাছ বাজার ঘুরে দেখা গেছে, পাঙ্গাশ মাছ প্রতি কেজি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়, রুই মাছ ৩০০ টাকা, সিলভার কপ  ১৬০-১৭০ টাকা, তেলাপিয়া ১৬০-১৭০ টাকা, মাগুর ৫৫০-৬০০ টাকা, টেংরা ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর গোস্ত ৬৫০-৭০০ টাকা কেজি, খাসির গোস্ত ৮৫০-৯০০ টাকা, বয়লার মুরগি প্রতি কেজি ১৬৫-১৭০ টাকা, সোনালী মুরগি ২৭০-২৮০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে দাম বৃদ্ধির তালিকায় নতুন নতুন করে যুক্ত হয়েছে বয়লার মুরগির ডিম। গত এক সপ্তাহ আগে এক হালি (৪ পিচ) ৪৪ টাকা বিক্রি হলেও আজ এক হালি (৪ পিচ) বিক্রি হচ্ছে ৫২ টাকায়। 

নিত্যপণ্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

অন্য দিকে হিলি কাঁচা সবজির বাজার ঘুরে দেখা, টানা বৃষ্টির কারণে সপ্তাহের ব্যবধান বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত রবিবার হাটের দিন বেগুন কেজি প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা, আলু ১০ টাকা কেজি বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা, কাঁকরুল ৪০-৪৫, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৩০-৩৫ টাকা, পেঁপে ৫০-৬০ টাকা, কচুর বই ৫০-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। 

হিলি কাঁচাবাজার করতে আসা সবুজ মিয়া ও গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, বাজারে সব জিনিস পত্রের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। বাজারে আসলে হিসাব মিলাতে পারছি না। কি যে করি! এক থেকে দুই সপ্তাহ আগে রসুন কিনেছি ১২০-১৩০ টাকা। আজ সেই রসুন ২৪০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহে ছিলো ৩০-৩২ টাকা আজ প্রতি কেজি ৫০ টাকা। দুই দিন আগে কিনলাম ৪০ টাকা কেজি পেঁয়াজ। অন্য দিকে মসুর ডাল ৯০ ও ১৪০ টাকা বিক্রি হচ্ছে। চিনি ১৩০ টাকা ও গুড় ১২০ টাকা। তবে আদা ও কাঁচা মরিচের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০-১৫০ টাকা ও আদা ১৫০-১৬০ টাকা বিক্রি হচ্ছে। হঠাৎ করে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার মনিটরিংও করা হয় না। যার জন্য অসাধু ব্যবসায়ীরা নিজ খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে দেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হিলি মাছ বাজারে মাছ কিনতে আসা আব্দুল মজিদ মিয়া বলেন, প্রায় সব মাছের দাম বেড়েছে। পাঙ্গাশ মাছ ১৬০ টাকা কেজি ছিলো বর্তমানে ১৯০-২০০ টাকা, রুই মাছ ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্য মাছের দাম ও বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে বয়লার মুরগি প্রতি কেজি ১৬৫-১৭০ টাকা ও সোনালী মুরগি প্রতি কেজি ২৭০-২৮০ টাকা বিক্রি হচ্ছে। 

তিনি আরও বলেন, আজ বাজারে নতুন করে দাম বৃদ্ধি পেয়েছে বয়লার মুরগির ডিম। এক সপ্তাহ আগে ডিম কিনেছিলাম ১১ টাকা পিচ এক হালি (৪ পিচ) ৪৪ টাকা। আজ শুনলাম এক হালি ৫২ টাকা। তাহলে আমরা কিভাবে চলবো বুঝতে পারছি না। 

হিলি বাজারের কয়েকজন কাঁচা পণ্য বিক্রেতা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মোকামগুলোতে সব কিছুর দাম বেশি। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। দাম বেশির কারণে অনেক সময় ক্রেতাদের সঙ্গে তর্কে জড়াতে হচ্ছে। বেগুন, পটল, আলু, কাঁকরুল, করলাসহ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে ১৪০-১৫০ কেজি দরে বিক্রি হচ্ছ। 

হিলি বাজারের পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ আড়ৎ এ দাম বেশি। আমরা কি করবো। ওখানেই প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা কিনতেছি। আর বাজারে বিক্রি করতেছি ৪৮-৫০ টাকা। রসুনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি রসুন ২৪০ টাকা বিক্রি করছি। আদা প্রতি কেজি ১৫০-১৬০ টাকা বিক্রি করছি। 

হিলি বাজারে ডিম বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, হঠাৎ করে মোকাম গলোতে ডিম পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহ আগে এক হালি ডিম (৪ পিচ) বিক্রি করছি ৪৪ টাকা। আজ এক হালি ডিম বিক্রি করছি ৫২ টাকায়। আমাদের এখানে করণীয় কিছুই নাই। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। 

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকট, ওষুধের অভাব, অনিয়ম-দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার কারণে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। চার লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে রোগীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও যথাযথ জনবল নেই। চিকিৎসক, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ প্রায় ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বহির্বিভাগ চালাতে

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

নওগাঁর আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া পর্যন্ত সংযোগ সড়কে আত্রাই নদীর সমসপাড়া এলাকায় একটি ব্রিজের অভাবে থমকে আছে হাজারো মানুষের স্বপ্ন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ নদী পারাপারে ভরসা করছে ভেলা, নৌকা এবং ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর ওপর। প্রতিদিন বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জন্য এই পথ হয়ে উঠেছে দুর্ভোগের প্রতীক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে বিভিন্ন নির্বাচনী সময় ব্রিজ

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা