
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১৯:২৮

বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে 'গ্রীন কী' প্রোগ্রাম হল ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন (FEE)-এর পাঁচটি কর্মসূচির মধ্যে একটি। FEE হলো ইউনেস্কো(UNESCO) এবং ইউএনইপি (UNEP) কর্তৃক স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান। ৮ই আগস্ট ২০২৩ ইং সোশ্যাল এন্টারপ্রাইজ এবং বাংলাদেশে FEE এর একমাত্র জাতীয় অপারেটর প্রভা অরোরা, গ্রীন কী বাংলাদেশ প্রোগ্রাম চালু করেছে।

আগারগাঁও ‘পর্যটন ভবনের শৈলপ্রপাতে’ অনুষ্ঠিত উদ্বোধনী এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত, চেয়ারম্যান, এমওইএফসিসি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অনারারি প্রেসিডেন্ট, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি গ্রীন কী প্রোগ্রামের বাংলাদেশের ওয়েবসাইটেরও (www.greenkeybangladesh.org) শুভ উদ্বোধন করেন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয়। তিনি বলেন, উন্নয়ন
কোনো ট্যাগ পাওয়া যায়নি