
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০:১৯

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় ইউনিয়ন পর্যায়ের সরকারী ভাতা সহায়তাপ্রাপ্ত সুবিধা ও ভাতা ভোগীদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) বিকালে দুয়ারিয়ায় ইউনিয়ন পরিষদের আয়োজনে মহেস্বর উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান নরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, বদিউর রহমান বদর, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নীরেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

পরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।