
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ২০:২৮

মাদারীপুরে কর্মরত ৫২৯ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০আগষ্ট )মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণী অনুষ্ঠান সভাপতিত্বে করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মো: নাজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান । এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সেবক মন্ডল, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনুদ্দিন,সদর, উপজেলার চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সদস্যরা।প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের খাকি রং এর ফুলপ্যান্ট- ২টি, নীল রঙের ফুলহাতা শার্ট ১টি, নীল রঙের হাফহাতা শার্ট ১টি,জুতা ১ জোড়া,মোজা ১ জোড়া এবং উন্নতমানের ১টি করে বেল্ট প্রদান করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি