
প্রকাশ: ৫ আগস্ট ২০২৩, ৪:৪০

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ আগস্ট শনিবার সকাল সাড়ে দশটায় শেখ কামাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে
তার কার্যালয়ের সভাকক্ষে শেখ কামাল এর জন্মবার্ষিকী এবং তার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আদিব ফয়সাল।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ মাজেদুল হক কাওছার,

উপজেলা মহিলা বিষয়ক অফিসার খান শামীম পারভেজ,উপজেলা যুব উন্নয়ন অফিসার জুলহাস কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার খালেদ সফিউল্লাহ জাবেদ। আলোচনা সভার শেষে শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে হিজলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দশজন উপকারভোগীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি