বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি বন্দরে ৯ দিন পরে নতুন শুল্কায়নে জিরা খালাস শুরু করছে ব্যবসায়ীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ আগস্ট ২০২৩, ০:৩০

শেয়ার করুনঃ
হিলি বন্দরে ৯ দিন পরে নতুন শুল্কায়নে জিরা খালাস শুরু করছে ব্যবসায়ীরা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত জিরার শুল্কায়ন মূল্য দ্বিগুণ করায় ৯ দিন ধরে বন্দর থেকে জিরা খালাস বন্ধ রেখে ছিলো আমদানিকারকরা। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নতুন শুল্কায়নে বন্দর থেকে খালাস শুরু করছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কাস্টমস তথ্য মতে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন, এতে জিরার দাম আরও বাড়বে। সপ্তাহের ব্যবধানে কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।বাজারের সব মসলার দোকানেই জিরার সরবরাহ ভালো রয়েছে। তবু দাম বাড়তি। বর্তমানে প্রতি কেজি জিরা ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ সপ্তাহ আগে যা ছিল ৯০০ টাকা। গত বছরে জিরার কেজি ছিলো ৪০০ থেকে ৫০০ টাকা।  

আরও

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

ক্রমশই অস্থির হয়ে উঠছে জিরার বাজার। কোনো ভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। যে জিরা ৩০০ টাকা কেজি কিনেছি, এখন সেটা ১১০০ টাকায় কিনতে হচ্ছে। দোকানে বেচাকেনা কমে গেছে। এখন কেজি প্রতি বিক্রি করছি ১১০০ টাকায়। এগুলো আবার আগের কেনা। বর্তমানে মোকামেই জিরার দাম চাইছে ১১২০ টাকা। কিনতেই ২০ টাকা বাড়তি। এতে নতুন জিরা এলে আরো বাড়তি দামে বিক্রি করতে হবে।

ইরান থেকে জিরা আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। ভারতীয় জিরার গুনগত মান ভালো হওয়ায় ভারত থেকে জিরা আমদানি করে দেশের মানুষের চাহিদা মেটানো হয়। কিন্তু প্রতিবেশী দেশটির যে অঞ্চল থেকে আনা হয়, সেখানেই এবার পণ্যটির দাম বেশি। ভারতে গুজরাটে সবচেয়ে বেশি জিরার আবাদ হয়। কিন্তু এ বছর বৈরি আবহাওয়ায় ভারতে জিরার কাঙ্খিত উৎপাদন হয়নি। এতে সরবরাহে ঘাটতির কারণে ভারতের বাজারেই জিরার দাম বেশি। ফলে বাড়তি দামে আমদানি করতে হচ্ছে আমদানিকারকদের। এছাড়া জিরা আমদানিতে ডলারও বেশি লাগে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

সব ব্যাংক এলসি খুলতে চায় না। ফলে হিলি বন্দর দিয়ে জিরা আমদানি যেমন কমে গেছে তেমনি বাজারেও সরবরাহ কমে গেছে। দিন দিন দামও বাড়ছে। তার ওপর নতুন করে জিরা আমদানিতে সমস্যার সৃষ্টি হয়েছে শুল্কায়ন মূল্য নিয়ে। সম্প্রতি চট্টগ্রাম বন্দর দিয়ে আফগানিস্তান থেকে আমদানিকৃত জিরা সেখানকার কমিশন সাড়ে ৩ হাজার ডলার মূল্য ধরে শুল্ক আদায় করেছেন। এখন সেটা হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত জিরার ওপর ফেলা হয়েছে। কিন্তু আফগানিস্তান বা ইরানের জিরার যে দাম, সেই তুলনায় ভারতীয় পণ্যটি দর কম। কিন্তু সব জিরার একই শুল্কায়ন নির্ধারণ করেছে এনবিআর।

ফলে বাড়তি মূল্যে শুল্কায়নের কারণে আমদানিকারকেরা জিরা কাস্টমস থেকে ছাড়করণ ৯ দিন বন্ধ রাখে। এর আগে প্রতি টন জিরা ১৮ শ ৫০ ডলার মূল্যে আমদানি করা হতো। কাস্টমসে ওই মূল্যেই শুল্কায়ন করে ছাড়করণ দিতো। কিন্তু বর্তমানে তারা সাড়ে ৩ হাজার ডলার শুল্কায়ন মূল্য নির্ধারণ করে দিয়েছে।  আগে ১ ট্রাক জিরা আমদানি করতে ৫৫ হাজার ডলার লাগতো। কিন্তু বর্তমানে ১ লাখ ১০ হাজার ডলার লাগবে। আগে যে মূল্যে শুল্কায়ন করা হতো, তাতে ১ কেজিতে শুল্ক দিতে হতো ১১৫ টাকা। আর সাড়ে ৩ হাজার ডলার মূল্যে শুল্কায়ন হলে কেজিতে তা দিতে হবে ২৩০ টাকা। ইতোমধ্যে জিরার দাম বেড়ে গেছে। নতুন করে শুল্কমূল্য বাড়ানোয় দর আরো বাড়বে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হিলি বাজারে জিরা কিনতে আসা ফরহাদ হোসেন বলেন, বাজারে মসলা কিনতে আসছি, কিন্তু জিরার দাম শুনে মাথা ঘুরে গেলো। এর আগেও ৮০০ টাকা কেজি দরে কিনেছিলাম। আজ তা ১১০০ টাকা কেজিতে কিনতে হলো। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ ক্রেতাদের কি অবস্থা হবে? একজন ভ্যানচালক দুলাল হোসেন বলেন, আমরা গরীব মানুষ ভ্যান চালে খাই। এর আগে ৪০ থেকে ৫০ টাকায় ১০০ গ্রাম জিরা নিয়েছিলাম, পরে  ৭০ টাকা শো। আজ শুক্রবার ১১০ টাকায় ১০০ গ্রাম জিরা কিনলাম। এতো দাম বাড়লে আমরা কি করে চলবো?

হিলি বাজারের বিসমিল্লাহ মসলা ঘরের আওলাদ হোসেন শাওন বলেন, কিছুদিন আগেও আমরা ৯০০ টাকা কেজি জিরা বিক্রি করেছি। এখন দাম বেড়ে গেছে, আমরা ১০৮০ টাকা কেজি পাইকারি ক্রয় করে তা ১০৯০ থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। কি কারণে দাম বাড়ছে তা আমরা বলতে পারছি না। তবে বন্দরে নাকি শুল্ক বাড়ার কারণে আমদানিকারকরা জিরা খালাস বন্ধ রেখেছিলো।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক রবিউল ইসলাম সুইট বলেন, হিলি বন্দরে জিরা নিয়ে আমরা বিপাকে পড়েছি। গত এক সপ্তাহ আগে রাজস্ব বোর্ড থেকে হিলি কাস্টমসে নির্দেশনা আসছে, জিরার শুল্কায়ন বৃদ্ধির। আগে আমরা ১ হাজার ৮৫০ ডলারে জিরা আমদানি করতাম। বর্তমান তা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ ৩ হাজার ৫০০ ডলারে আমদানি করতে হবে। বিগত দিনে ৩০ মেট্রিকটন জিরা আমদানিতে ৩২ থেকে ৩৩ লাখ ডলার শুল্ক জমা দিতে হতো। বর্তমান একই পরিমাণ জিরার শুল্ক দিতে হবে প্রায় ৬৫ থেকে ৬৭ লাখ ডলারে। এর কারণে জিরার দাম বৃদ্ধি পাচ্ছে। প্রায় ১৫ মেট্রিকটন জিরা বন্দর অভ্যন্তরে আমরা আমদানি করে রেখেছি। নতুন শুল্কায়নে গতকাল বিকেল থেকে খালাস শুরু করছি।

হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিনিয়ত জিরা আমদানি হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০ গাড়ি করে জিরা আমদানি হয়েছে। বৃহস্পতিবার দুই গাড়িতে ৬০ মেট্রিক টন জিরা আমদানি হয়েছে।তিনি আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত হিলি স্থলবন্দরের ওয়্যার হাউজে ভারতীয় ৫৭ ট্রাক জিরা আনলোড করে রাখে ব্যবসায়ীরা। তবে নয়দিন পর এদিনই বন্দর থেকে জিরা খালাস কার্যক্রম শুরু হয়।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি স্বাভাবিক থাকলেও গত ২৫ জুলাই থেকে কোনো জিরা খালাস হয়নি বন্দর থেকে বা কোনো সিএন্ডএফ এজেন্ট আমদানিকারকের পক্ষে বিল অফ এন্ট্রি দাখিলও করেনি। তবে নয়দিন পর বৃহস্পতিবার তিনটি বিল অফ এন্ট্রির মাধ্যমে ৯০ মেট্রিক টন জিরা বন্দর থেকে খালাস হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে