
প্রকাশ: ২ আগস্ট ২০২৩, ৪:৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। পারবে না। বিএনপির একদফা খাদে পড়ে গেছে। বিএনপির কোমর ভেঙে গেছে। খাদে পড়া দলের দফা বাস্তবায়ন হবে না।বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আপনারা বলতে পারেন বিএনপির প্রধান নেতা কে? ওই তারেক রহমান সাজাপ্রাপ্ত। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে লন্ডনে পালিয়েছে। আজকে আবার কত বছর সাজা হয় কে জানে। খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত। নির্বাচন করার যোগ্যতা নেই।তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনা, আমরা পালাবো না। তারেক রহমান পালিয়েছে। কবে আসবে কে জানে। সাহস নেই। আসলেই জেলে যেতে হবে।
তিনি আরও বলেন, আপনারা বলছেন রাজপথে ফয়সালা করবেন। আর আমরা রাজপথেও আছি নির্বাচনেও আছি। একটা খবর আছে। ওই যে বলছিলাম রায় আছে, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ চুরির মামলার। তারেকের দুই মামলায় ৯ বছর আর তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিনা। এর আগে মহাসমাবেশ মঞ্চে উঠে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বার্তা শোনার আশায় আছেন উত্তরের মানুষ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এর আগে মহাসমাবেশে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন।