
প্রকাশ: ১ আগস্ট ২০২৩, ১৮:৩১

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বরিশালের হিজলা উপজেলায় আলোর মিছিল ও বঙ্গবন্ধু ম্যুরালে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। সংসদ সদস্যের নেতৃত্বে আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সকলের হাতে মোমবাতি জ্বালিয়ে একটি আলোর মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয় এবং ম্যুরালের পাদদেশে জ্বলন্ত মোমবাতি গুলো রাখা হয়। এরপর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিরা এক ও অভিন্ন। তদন্ত কমিশন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় আনতে হবে।
১৯৭৫ এর ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা বতর্মান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়। বিধাতার অসীম কৃপায় সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এর সহধর্মিনী, বাংলাদেশ আওয়ামীলীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ ২৪ জন নিহত এবং ৫শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, থানা অফিসার ইনচার্জ, নৌ পুলিশ অফিসার ইনচার্জ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান, মেমানিয়া ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি