
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ১৬:৫৫

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধে কবির হাওলাদার (৫৫) নামে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই সবুর হাওলাদার। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।শনিবার (২৯ জুলাই) বিকেলে কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির হাওলাদার একই এলাকার মৃত আলতাজউদ্দিন হাওলাদারের বড় ছেলে। ঘটনার পর থেকেই হত্যাকারীরা পলাতক রয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার রাজমিস্ত্রি কবির হাওলাদারের সাথে জমি নিয়ে আপন ছোট ভাই সবুর হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে অনেকবার এলাকায় সালিশও হয়েছে। তারই জের ধরে আজ বিকেলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায় ধারালো দা দিয়ে কুপিয়ে জঘম করে। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় জড়িত হত্যাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত করেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
