
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ৩:৩৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে হিলি বাজারে তিনটি খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন হোটেল মালিককে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় হিলি বাজারের বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল এর খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনটি মামলায় হোটেল মালিককে ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি সন্ধ্যা সাড়ে সাতটায় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, দীর্ঘ দিন থেকে হিলি বাজারে খাবার হোটেল মালিকরা অবহেলা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে আসছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক তিন হোটেল মালিককে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।