
প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ২০:৪৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের কয়েক ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ওই বিএসএফ সদস্যকে বিএসএফের নিকট হস্তান্তর করে।
স্থানীয়রা জানায়, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখন্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তার পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।বিজিবি সূত্রে জানা যায়, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ সীমান্ত পিলার ১০০৭ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে।
খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে। বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত প্রদানের অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনস্থ কেদার বিওপির সুবেদার মোঃ আফতাব উদ্দিন জানান, রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিককুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিমের বক্তব্য জানতে মোবাইল নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি