সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আজ শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের কাগুজে নিষেধাজ্ঞা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০:১৩

শেয়ার করুনঃ
আজ শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের কাগুজে নিষেধাজ্ঞা!

নানা নাটকীয়তার মধ্যদিয়ে আজ (২৩ জুলাই) মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছের সুষ্ঠ প্রজনন ও উৎপাদন বাড়াতে ৬৫ দিনের কাগুজে নিষেধাজ্ঞা। সরকার সমুদ্র ও নদী মোহনায় মাছধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এ বছর পালিত হয়নি অবরোধ। সমুদ্রে মাছ শিকার, বাজারজাত করণ,পরিবহন সবই চলেছে ফ্রি স্টাইলে। চলছে বরফ উৎপাদন ও বিপনন। অবরোধের মধ্যে সমুদ্রে মাছ শিকারে যায়নি এমন জেলের সংখ্যা শতকরা বিশ ভাগ রয়েছে। ৮০ ভাগ জেলেই সমুদ্রে মাছ শিকারের মহা উৎসবে মেতে ছিলেন।

মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্টগার্ড, আইন শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলেরই নিরব ভূমিকায় উপকুল জুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। কোটি কোটি টাকার লেনদেনে জেলেরো সমুদ্রে দাপিয়ে বেড়িয়েছেন। ট্রলার প্রতি নেয়া হয়েছে ৫-১০ হাজার টাকা করে। কুয়াকাটা, আলীপুর-মহিপুর, পাথরঘাটা, রাঙ্গাবালী, চরফ্যাশন সহ উপকুলীয় এলাকার মৎস্য আড়তগুলোতে ওপেনে বেচাবিক্রি চলেছে। তবে অবরোধকালীন সময়ে দিনের বেলায় বেচাকেনা কম হলেও রাতের বাজার জমজমাট ছিল।

আরও

পদ্মার চরে আটকে লঞ্চ, নৌপুলিশ উদ্ধার করলো পঁচাশি যাত্রী

পদ্মার চরে আটকে লঞ্চ, নৌপুলিশ উদ্ধার করলো পঁচাশি যাত্রী

অবরোধকালীন সময়ে সমুদ্রে মাছ ধরতে যায়নি এমন জেলের সংখ্যা খুবই কম ছিল। যেসব জেলেরা অবরোধের মধ্যে মাছ শিকার থেকে বিরত ছিল তারা আগামীকাল ২৪ জুলাই থেকে সমুদ্রে যাবেন ইলিশ শিকারে। ইতোমধ্যে নৌকা মেরামত, ছেড়া ফুটা জাল মেরামত করে আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন।

 এ বছর নিষেধাজ্ঞা চলাকালীন বঙ্গোপসাগরে মাছ শিকার করতে শত শত ছোট নৌকা ও গভীর সমুদ্রে মাছধরা বড় ট্রলার অন্যান্য সময়ের মত মাছ ধরতে দেখা গেছে। যা চোখে পড়ার মতো। আর প্রকাশ্যে মাছ ক্রয়-বিক্রয়, পরিবহন করা হলেও মৎস্য প্রশাসন কিংবা নৌ পুলিশেকে কোনো অভিযান পরিচালনা করতে দেখা যায়নি। জেলে ও মৎস্য ব্যাবসায়ীদের এসব অবৈধ এবং অনৈতিক কর্মকান্ড রোধে কোনো তৎপরতা ছিলনা। কোস্টগার্ড ও মৎস্য প্রশাসন দ্বায়সারাভাবে দু’য়েকটি অভিযান চালালেও তা ছিল লোক দেখানোর জন্য।

মাছ শিকার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীর মোহনায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এই সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের মৎস্য বিভাগ। তবে মৎস্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সরকারের জারিকৃত এই নির্দেশনাকে উপেক্ষা করে জেলেদের সমুদ্রে মাছ শিকারে সহায়তার অভিযোগ রয়েছে। মৎস্য বন্দরসহ খুচরা বাজারে ক্রয় বিক্রয় এবং পরিবহনেও সহযোগিতা করেছেন। প্রতিনিয়ত বেচাকেনা, পরিবহন প্রকাশ্যে চললেও কোন অভিযান চোখে পরেনি। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি প্রশাসনের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আলীপুর-মহিপুর, কুয়াকাটা সহ উপকূলীয় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জেলেরা জানান, সমুদ্রে সরকারঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও মৎস্য কর্মকর্তা, প্রশাসনসহ সকলকে ম্যানেজ করে বীরধর্পে মাছ শিকার থেকে বেচাকেনা সবই চলেছে। তবে তারা যারা অবরোধ মেনে মাছ শিকারে যায়নি তাদেরকে আড়তদাররা চাপ সৃস্টি করেছে মাছধরার জন্য। তবুও তারা সরকারের নিষেধাজ্ঞা মেনে আগামীকাল থেকে সমুদ্রে মাছ শিকারে যাবেন।

কুয়াকাটা উপকূলে বেশ কয়েক জন জেলের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, অবরোধকালীন সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করে চলে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই। তবে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের উদাসীনতায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে উপকূলের কিছু অসাধু জেলেরা নিষেধাজ্ঞার শুরু থেকেই সমুদ্রে মাছ শিকার করে আসছে; যা আসলেই দায়িত্বহীনতার সামিল। সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মত দূঃসাহস বলে মনে করেন অনেকেই ।

কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মোঃ নিজাম শেখ বলেন, অবরোধকালীন সময়ে গভীর সমুদ্র মাছ শিকার করলেও সমুদ্র উপকুলবর্তী ছোট ছোট নৌকা মাছ শিকার থেকে বিরত রয়েছে। এই জেলে নেতা আরও জানান, পায়রা বন্দর সংলগ্ন গভীর সমুদ্রে নৌ বাহিনী, কোস্টগার্ড থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তিনি আরও জানান, সমুদ্রে অবরোধকালীন ভারতীয় জেলেদের মাছধরা বন্ধ করতে না পারলে কোন অবরোধই সফল হবে না বলে তার অভিমত।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ প্রতিনিধিকে বলেন, গত ১৯ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের অবরোধ আজ (২৩ জুলাই) দিবাগত রাত ১২ টায় শেষ হচ্ছে। উপকূলের বেশিরভাগ জেলেরাই অবরোধ পালন করলেও কিছু কিছু জেলেরা অবরোধ অমান্য করে সমুদ্রে মাছ শিকার করেছে। এদের মধ্যে অনেককেই আমরা আইনের আওতায় এনে জেল জরিমানা করেছি। সমুদ্রে অবরোধকালীন সময়ে মাছ শিকার, বেচাকেনা ও বাজারজাত করার বিষয়ে তার জানা নেই বলে দাবী করেন তিনি। তারমতে সুন্দরভাবে অবরোধ সম্পন্ন হয়েছে।  অতীতের তুলনায় জেলেরা অনেক সচেতন হয়েছে। আগামীকাল থেকে উম্মুক্তভাবে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

হালকা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-হোসনাবাদ সড়কের ৪ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৪৬ টাকা ব্যয়ের নির্মাণ প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার (২৮ জুন) সকালে সড়কের বাকি অংশের আরসিসি ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ জমা দেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী উন্নতমানের ভিটি বালু, পাথর

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০) গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে র‌্যাব-১০ তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে আটক করে। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ফরিদপুরে র‌্যাব-১০-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য জানান। তিনি বলেন,