শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইউপি নির্বাচনে ভোট কেনা ঠেকাতে রাত জেগে পাহারা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ২:১২

শেয়ার করুনঃ
ইউপি নির্বাচনে ভোট কেনা ঠেকাতে রাত জেগে পাহারা!

আগামী ১৭ জুলাই টাঙ্গাইলের সখীপুর উপজেলার চার ইউপিতে নির্বাচন। নির্বাচনে প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা নিজ নিজ এলাকায় রাত জেগে ভোট পাহারা দিচ্ছেন। ভোট কেনাবেচা ঠেকাতে তারা এ পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। প্রার্থীরা ভোটারদের পক্ষে নিতে রাতেই এমন কাজটা করতে পারেন- এমন আশঙ্কা থেকেই নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।

প্রায় প্রতিটি গ্রামে চলছে এই পাহারা। সন্ধ্যার পর থেকেই নিজ নিজ প্রার্থীর সমর্থকরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানে দল বেঁধে পাহারা দিতে থাকে মধ্যরাত পর্যন্ত। একই সঙ্গে মোটরসাইকেল নিয়েও টহল দিতে দেখা যাচ্ছে অনেককে। অপরিচিত কাউকে দেখলে যাচাই-বাছাই করা হচ্ছে সে কার সমর্থক। কোনো কোনো ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন দিকে যাচ্ছেন তাকেও অনুসরণ করে তার পিছু নিচ্ছেন।

আরও

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

রাত জেগে ভোট পাহারা দেয়া হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে প্রার্থীদের সমর্থকরা বলেন, ভোটের আর মাত্র দুই দিন বাকি। তাই শেষ মুহুর্তে কেউ যেন তাদের পক্ষের ভোটারদের টাকার লোভ বা ভয়ভীতি দেখিয়ে স্বার্থ উদ্ধার করতে না পারে সে জন্যই এ পাহারা। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নে ৩৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছে ৭৫ হাজার ৮৩৯ জন। এর মধ্যে নারী ভোটার ৩৮ হাজার ১৩৭ জন এবং পুরুষ ভোটার ৩৭ হাজার ৭০২ জন। চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭২ জন ও সাধারণ সদস্য পদে ১৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আরও

আজ ঐতিহাসিক কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

আজ ঐতিহাসিক  কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ
ইউপি নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আলাউদ্দিন মিয়া নামে বড়চওনা গ্রামের এক ভোটার বলেন, ‘একজন প্রার্থীর লোক এসে আমার হাতে এক হাজার টাকার একটি নোট গুঁজে দিয়ে তার প্রার্থীকে ভোট দিতে বলেছিলেন। আমি সেই টাকা নিইনি। টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করব না।’ অনেক প্রার্থীই ভোটারদের প্রকাশ্যে টাকা দিচ্ছেন বলে অভিযোগ তার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একাধিক চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোট কেনাবেচা ঠেকাতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকরা পাহারা বসিয়েছেন। ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে তাঁরা গভীর রাত পর্যন্ত জেগে থাকছেন। ভোটের আগের রাত পর্যন্ত এ পাহারা চলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কেনার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ওই প্রার্থীর লোকজন টাকা পয়সা নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছেন। আমার কর্মী সমর্থকেরাও ভোট বেচাকেনা ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন।’

কালিয়া ঘোনারচালা গ্রামের শাহ আলম বলেন, ‘চোর-ডাকাত ঠেকাতে মানুষ রাতে পাহারা দেন। আমরা চোর-ডাকাত নয়, ভোট বেচাকেনা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছি। রাত জাগা কষ্টকর হলেও নির্বাচনের আগের রাত পর্যন্ত এ পাহারা চলবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক বলেন, নির্বাচনে কারো বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলার কথা রয়েছে। মৌলভীবাজারের ১৩৫টি কেন্দ্রে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি জানান, সব কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিপন সিকদার নামে এক ব্যবসায়ীর মুদি মনোহারি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, চাল, চিনি, তেল, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী ক্লাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রিপন সিকদার ওই এলাকার করিম সিকদারের ছেলে। স্থানীয়

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৪ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানটি পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ বন্য হাতি লোকালয়ে এসে একটি বসতঘরে ঢুকে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে নিরাপদে বনে ফেরানোর চেষ্টা শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি প্রবেশ করে। এ সময় স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ও ঢিল

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাক কারখানায় ফিরল কর্মচাঞ্চল্য

গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে শুরু করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চালু হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরের প্রায় সব কারখানা শনিবার খোলা রয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা,