
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ২০:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে জাবির ও আদিব নামের দুই বছর বয়সী দুই শিশু মারা গেছে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।
শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলার সময় বাড়ির পাশে যায়। এ সময় পুকুরে ডুবে মারা যায়।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি