
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ৪:১৯

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এবারের কমিটিতে বেশ কয়েকটি নতুন পদ যুক্ত করা হয়েছে। সেগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।
এর আগে, ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

বিস্তারিত আসছে...