বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মেট্রোরেলে ঝুঁকছে মানুষ, বাস-মালিকরাও হতে চান আধুনিক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১৯:০

শেয়ার করুনঃ
মেট্রোরেলে ঝুঁকছে মানুষ, বাস-মালিকরাও হতে চান আধুনিক

রাজধানীর গণপরিবহনের ক্ষেত্রে যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে মেট্রোরেল। স্বল্প সময়ে ও কোনও ধরনের ভোগান্তি ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের নির্ভরযোগ্য যান এখন মেট্রোরেল। তাই যাত্রীরা এখন বাসের বিকল্পে মেট্রোরেল ব্যবহারে অধিক আগ্রহী। দেশের আধুনিক পরিবহন মেট্রোরেলের পুরো অংশ চালু না হলেও উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রীদের নিয়মিত ব্যবহার বেড়েছে। এতে ভবিষ্যতে যাত্রী-সংকটে পড়ার শঙ্কায় রয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।

তবে বাস কর্তৃপক্ষ বলছে, বাসগুলো যদি আধুনিক না করা হয়, সুযোগ-সুবিধা ও সঠিক ব্যবস্থাপনা না থাকে, তাহলে যাত্রীরা আর বাসে চড়বে না। এ জন্য বাস কোম্পানির মালিকরা দফায় দফায় মিটিং করছেন, এ নিয়ে কাজ করছেন। ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির বিষয়েও ভাবছেন তারা।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সম্প্রতি মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ঘুরে দেখা যায়, অফিস সময় মেট্রোরেলে সকাল ও সন্ধ্যায় কর্মজীবী মানুষের ব্যাপক ভিড়। কেবল মেট্রোরেল-সংলগ্ন এলাকার বাসিন্দারা নন, দূর এলাকার বাসিন্দারাও উত্তরার অফিসে আসা-যাওয়ায় মেট্রোরেল ব্যবহার করছেন। শুধু দীর্ঘ যাত্রা নয়, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতেও সারা দিনই স্থানীয়রা মেট্রোরেল ব্যবহার করছেন।

অন্যদিকে বাসচালক ও সহকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দিনের চলাচলে যাত্রীর সংখ্যা তেমন একটা না কমলেও চাকরিজীবী যাত্রীদের উল্লেখযোগ্য একটি অংশ আর বাস ব্যবহার করছেন না। ফলে মূল চাহিদার সময় সকাল ও সন্ধ্যায় আগের তুলনায় যাত্রী অনেকাংশই কমেছে। উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল পুরোপুরি চালু হলে যাত্রীর সংখ্যা আরও অনেক কমবে বলে ধারণা করছেন বাসশ্রমিকরা।

আরও

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

শিকড় পরিবহনের সহকারী আবুল রাজ্জাক বলেন, এখনও যাত্রী তেমন কমে নাই। তবে আগারগাঁও পর্যন্ত যাত্রী পাওয়া যায় না। যারা পল্টন-মতিঝিলে যায়, তারাই এখন বাসের যাত্রী। সামনে মেট্রোরেল পুরোপুরি চালু হইলে যাত্রীর সংখ্যা আরও কমে যাবে, এইটা তো প্রায় নিশ্চিত।

অফিস সময়ে যাত্রী কমে গেছে জানিয়ে বিহঙ্গ বাসের সহকারী রাজু বলেন, আগে অফিসের সময় মিরপুর যাইতে যাত্রীরা ভিড় করে দাঁড়াইয়া থাকতো। এখন ওই ভিড় কমে গেছে। সন্ধ্যায় আগারগাঁওয়ের পর থেকে লোকই পাওয়া যায় না। মিরপুর ১০ নম্বরে জ্যামে আটকায়া না থাকতে সবাই এখন মেট্রোরেলে করেই চলে যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সন্ধ্যার দিকে আগারগাঁও স্টেশনে কথা হয় অফিস-ফেরত যাত্রী নাইমুল ইসলামের সঙ্গে। তিনি সংসদ ভবন এলাকার মনিপুরী পাড়ার বাসিন্দা। নাইমুল বলেন, মেট্রোরেল থেকে নেমে বাসায় যেতে হয়। তবু উত্তরা অফিসে যেতে আমার জন্য মেট্রোরেল ব্যবহারই সুবিধার। ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাই। অথচ আগে রাস্তায় তিন ঘণ্টার মতো বসে থাকতে হতো।আরেক যাত্রী সাদিয়া তুলি বলেন, মেট্রোরেল অবশ্যই আমাদের জন্য অনেক বড় উপকার হয়েছে। এখন অফিস আওয়ারে ভিড় বেড়েছে। তবে বাসে যাতায়াত করার মতো ভোগান্তি আর নেই।

এদিকে উত্তরা ও আগারগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে নিয়মিত মেট্রোরেল ব্যবহার বেড়েছে। এক স্টপেজ থেকে আরেক স্টপেজ যেতেও তারা মেট্রোরেল ব্যবহার করছেন। যাতায়াতের সুবিধার্থে এমআরটি পাস করে নিয়েছেন তারা।এ বিষয়ে মিরপুর পল্লবীর বাসিন্দা মো. তারিক বলেন, মিরপুর ১৩ নম্বরে আমার কাপড়ের দোকান। মেট্রোরেলে আসতে লাগে ৫ মিনিট। আগে বাসে জায়গায় জায়গায় থেকে লোক ওঠাইতো। এতে সময় লাগতো অনেক।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, মেট্রোরেলের সঙ্গে টিকে থাকতে হলে বাস-মালিকদের যেমন যাত্রীসেবার মান বাড়াতে হবে, তেমনি মেট্রোরেল কর্তৃপক্ষেরও উচিত হবে ভাড়া যাত্রীবান্ধব করা। এতে মানুষ মেট্রোরেলের প্রতি আগ্রহী হবে। তখন কে ভালো সেবা দিচ্ছে, এমন প্রতিযোগিতা তৈরি হবে। অন্যথায় মেট্রোরেলের ভাড়া বেশি থাকলে অনেক যাত্রীর পক্ষে নিয়মিত মেট্রোরেল ব্যবহার সম্ভব না-ও হতে পারে। ফলে তারা আবার বাসের প্রতি ঝুঁকবে।

তিনি আরও বলেন, কেবল একশ্রেণির জন্য তো আর মেট্রোরেল নয়। বিভিন্ন আয়ের মানুষ সড়কে যাতায়াত করে। তাই মেট্রোরেলকে গণপরিবহন হয়ে উঠতে হলে অবশ্যই এর ভাড়া কমাতে হবে।শিকড় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাজালাল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন হচ্ছে। মেট্রোরেল হওয়ার পাশাপাশি ঢাকা সিটি ও এর সড়কগুলোও সুন্দর হচ্ছে। সুতরাং সবকিছুর সঙ্গে মিল রেখে যদি আমাদের ব্যবসা করতে হয়, তাহলে গাড়িগুলো আরও মানসম্মত করতে হবে। সেই চিন্তাই করছি আমরা।

তিনি আরও বলেন, অবশ্যই আমাদের যাত্রীসেবার মান বাড়াতে হবে। কারণ মেট্রোরেলের মতো আধুনিক যানে চড়ে যাত্রীরা অভ্যস্ত হয়ে যাবে। তখন যদি আমাদের বাসগুলো আধুনিক না করি, সব সুযোগ-সুবিধা ও সঠিক ব্যবস্থাপনা না থাকে, তাহলে তো যাত্রীরা আর বাসে চড়বে না। বাস কোম্পানির মালিকরা দফায় দফায় মিটিং করছি, কাজ করছি।রুট রেজুলাইশনের বিষয়ে এই পরিচালক বলেন, এটি সময় সাপেক্ষে ব্যাপার। তবে হয়ে যাবে। ধীরে ধীরে বাস-মালিকরাও বাস ফ্র্যাঞ্চাইজির দিকে যাবে বলে আশা করা যায়।

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে