
প্রকাশ: ৯ জুলাই ২০২৩, ০:৪০

মাদারীপুরের কালকিনিতে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ৫০ হাজার টাকা মূল্যর ভ্যান পেয়ে খুশি অসহায় সোহাগের পরিবার। এই ভ্যন চালিয়ে উপার্জনের ফলে এখন আর সোহাগের পরিবারকে অর্থঅভাবে অনাহারে-অর্ধ হারে থাকতে হবেনা। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পল্লী সমাজ সেবা অধিদপ্তরের ভ্যান ক্রয় প্রকল্পের আওতায় এ ভ্যান প্রদান করা হয়।
আজ রবিবার দুপুরে কালকিনি উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে এ ভ্যান দেয়া হয়। অসহায় সোহাগ সরদার কালকিনি পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের চর-লক্ষীপুর পখীরা গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে। ভ্যান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান।

সোহাগ সরদার বলেন, আজ আমি খুব খুশি। সরকার কালকিনি উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে, আমার অসহায় পরিবারকে একটি ভ্যান দিয়ে বাচার সুযোগ করে দিয়েছে। আমি খুবই অসহায় ছিলাম,এখন এ ভ্যানটি চালিয়ে আমার পরিবারের ভরন-পশন ও দুঃখ দুর করতে পারব।