
প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ২:৩০

স্বনামধন্য আন্তর্জাতিক সেবা সংস্থা আর্ন এন্ড লিভের উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক সেবা সংস্থা আর্ন এন্ড লিভের উদ্যোগে গত ২৮ জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে হতদরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী লোকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, মানব হিতৈষী ফরিদা ইয়াসমিন জেসীর সার্বিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির এ অঞ্চলের প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক সুমন এ অঞ্চলের অসহায়, বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে, শাড়ী,লুঙ্গি, থ্রী পিছ, শার্ট সহ ঈদ সামগ্রী পৌঁছিয়ে দেন। এ সময় এ অঞ্চলের অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ রুবেল হোসেন মাঝী, মোঃ শাহ আলম হাওলাদার , মোঃ মোশাররফ মুন্সী ও মোঃ রেজাউল ইসলাম রিজবী প্রমূখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী পেয়ে এ অঞ্চলের অসহায় পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হন এবং আনন্দিত হয়ে আর্ন এন্ড লিভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্ন ও লিভ ভবিষ্যতে তাদের পাশে থেকে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।