বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বউকে রান্না করে খাওয়াতে বলায় শাশুড়ীকে মারধর!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুলাই ২০২৩, ২:১৬

শেয়ার করুনঃ
বউকে রান্না করে খাওয়াতে বলায় শাশুড়ীকে মারধর!

ছেলের বউ দীর্ঘদিন ধরে বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। অসুস্থ শরীর নিয়ে রান্না ও খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছিলো বৃদ্ধা মা ও বাবার। তাই ছেলের কাছে ফোন করে বউকে দ্রুত ফিরে আসতে বলেন তিনি। বাড়িতে ফিরতে বলায় সেই বউ ও বউয়ের পরিবারের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তাসলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মা। শুধু তাই নয়, হাসপাতালে নিয়ে আসার পথে আবারও ওই বৃদ্ধা মা ও তার মেয়েকে বেধড়ক পেটানো হয়। পরে আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম মাদ্রা এলাকার সহর আলী পালোয়ানের স্ত্রী তাসলিমা বেগম। দুই ছেলের মধ্যে বড় ছেলে জসীম পালোয়ান তার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে শাহীন পালোয়ান প্রবাসে চলে যাওয়ার পর ছেলের বউ ডালিয়া বেগম ও নাতনির সঙ্গেই থাকতেন তাসলিমা বেগম ও তার স্বামী সহর আলী। ছেলে প্রবাসে যাওয়ার পর থেকে শশুর-শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকেন ছেলের বউ। এরপরও ছেলে ও নাতনির কথা চিন্তা করে মুখ বুজে সব সহ্য করতেন ওই বৃদ্ধা মা ও বাবা। ঈদের কিছুদিন আগে বাবার বাড়ি চলে যায় ছেলের বউ ডালিয়া বেগম। এদিকে অসুস্থ হয়ে পড়ায় ঠিকঠাক রান্নার কাজও করতে পারছিলেন না তাসলিমা বেগম। পরে উপায় না দেখে ছেলে শাহীনকে ফোন করে বউকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেন ওই মা। শাহীন তার বউকে মায়ের অসুস্থতার কথা বলে দ্রুত বাবার বাড়ি থেকে ফিরতে বলায় ক্ষিপ্ত হয়ে উঠেন বউ। তিনি বাড়ি ফিরে মারধর শুরু করেন শাশুড়ীকে। পরে তার পরিবারের লোকজনকে খবর দিলে তারাও এসে ওই বৃদ্ধা মা- বাবাকে মারধর ও বাড়িঘরে ভাংচুর চালায়। এদিকে বৃদ্ধা মা অসুস্থ হয়ে পড়লে মেয়ে রুমা বেগমকে ফোন করলে তিনি গতকাল সোমবার সন্ধ্যায় এসে হাসপাতালে নিয়ে আসার পথে তাদের অটোরিকশা থামিয়ে আবারও বেধড়ক পেটান ছেলের শশুর অহেদ মুন্সী, শ্যালক হৃদয় মুন্সী, ভায়রা রাজু হাওলাদার, নয়ন মুন্সীসহ আরো বেশ কয়েকজন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মঙ্গলবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তাসলিমা বেগমের ছোট মেয়ে রুমা বেগম।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিনতলার মহিলা ওয়ার্ডের একটি শয্যায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা তাসলিমা বেগম। এমন খবর পেয়ে ছুটে এসেছেন তার আরেক মেয়ে নাজমা বেগম ও ছেলে জসীম পালোয়ান। আশেপাশের লোকজন সবাই তার এ করুন দৃশ্য দেখে আক্ষেপ করছেন। তাসলিমা বেগমের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বার বার বুক চাপড়িয়ে শুনাচ্ছিলেন তার উপর নির্যাতনের বর্ণনা। 

শাশুড়ী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একপর্যায়ে তিনি কান্না থামিয়ে বলেন,'ধার দেনা কইরা ছেলেডারে বিদ্যাশ পাঠাইছিলাম। ছেলে যাওয়ার পর থিকাই বউডা দুই চোখ্যে আমাগো বুড়া বুড়িরে দেখতে পারে না। কয়েক মাস আগেও আমার গায়ে হাত তুলছিলো। গত পরশু অসুস্থ হয়ে পরলে রান্না বান্না করতে কষ্ট হইতেছিল তানা অইলে পোলারে কইতাম না বউরে বাড়ি আইতে বল। আমি কেন পোলারে দিয়া বউরে বাড়ি আইতে কইলাম? বাপের বাড়ির লোকজন নিয়া আইসা আমাগো দুই বুড়া বুড়িরে মারলো। হাসপাতালে নিয়া আসার পথে আবারো আমারে আর আমার মাইয়ারে চলা কাঠ দিয়া পিডাইছে।' 

আরও

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তাসলিমা বেগমের ছোট মেয়ে রুমা বেগম বলেন, 'মায়ের অসুস্থতার কথা শুনে আমি গতকাল সন্ধ্যাবেলা গোপালগঞ্জ থেকে এসে মাকে হাসপাতালে নিয়ে আসতে ছিলাম। আসার পথে ছোট ভাইয় শশুরবাড়ির লোকজন আমাদের অটোরিকশা থামাইয়া আমাকে আর মাকে মারধর শুরু করে। মা অজ্ঞান হয়ে পড়লে পড়ে তারা চলে যায়। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'

তাসলিমা বেগমের বড় ছেলে জসীম পালোয়ান বলেন, মা আর বাবাকে আমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলাম। মা বাবা বাড়ি রেখে যাবে না। আমার ভাই প্রবাসে থাকায় তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন আমার মা বাবাকে এভাবে অত্যাচার করবে, এটা মেনে নেয়া যায়না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন বিচার চাই।'

এ বিষয়ে জানতে চাইলে ছেলের বউ ডালিয়া বেগম বলেন, আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শশুর শাশুড়ি আমার উপর উল্টো নির্যাতন করতো। তাই আমি মাঝেমধ্যেই বাবার বাড়ি চলে আসি, আবার ফোন দিলে শশুর বাড়ি চলে যাই। ওনারা যা অভিযোগ করছে তা সব মিথ্যা। আমি বা আমার বাবার বাড়ির লোকজন কেউ তাদের মারধর করিনি।'

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,'আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।'

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, অসহায় মানুষের সহায়তা এবং যুবসমাজের উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিরিন খানম। জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর হাতে