
প্রকাশ: ২৮ জুন ২০২৩, ৩:২৬

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি,দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ১নং সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতলা ইউনিয়ন শাখা,মোঃ শাহিন হাওলাদার।
বুধবার (২৮ শে জুন ) রাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ শুভেচ্ছা জানান৷
শুভেচ্ছা বার্তায় মোঃ শাহিন হাওলাদার বলেন, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। ঈদ-উল-আযহা, আগামি ২৯ শে জুন আমাদের তথা সমগ্র বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার ইউনিয়নের সকল ভাই-বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
এই ঈদ উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় মোঃশাহিন হাওলাদার আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান ।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১নং সাতলা ইউনিয়নের সর্বস্তরের সকল জনগণ কে, এবং দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জনাব আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ সহ বাংলাদেশ (আওয়ামীলীগ উজিরপুর উপজেলা শাখা )ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তার পাশাপাশি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আজহা এ প্রত্যাশা করি। আসুন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই করি এবং পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকি। আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে ঈদুল আযহা উদযাপন করি’।, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।
“শুভেচ্ছান্তে”
মোঃ শাহিন হাওলাদার
চেয়ারম্যান ১নং সাতলা ইউনিয়ন পরিষদ
ও
সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ
সাতলা ইউনিয়ন শাখা।