
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১৭:৩৯

বরিশালের হিজলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩( অনুর্ধ্ব-১৭) বালক, বালিকা এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ২৪ জুন শনিবার বিকাল ৫ টায় সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবিদ হাসান,গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, কোচ এবং খেলোয়াড় নির্বাচক জহিরুল ইসলাম নবু হাওলাদার প্রমুখ।

উপজেলা পর্যায় সমাপনী খেলায় বড়জালিয়া ইউনিয়ন একাদশ ও গুয়াবাড়িয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। এতে বড়জালিয়া ইউনিয়ন একাদশ ১টি গোল করে জয়লাভ করে। পরবর্তীতে এই একাদশ জেলা পর্যায় অংশগ্রহণ করবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
