
প্রকাশ: ১৭ জুন ২০২৩, ৩:১৬

দীর্ঘ ২১ বছর পর কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩১মে তফসিল ঘোষণার পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৫ এবং কাউন্সিলর পদে ১০৩ জন প্রার্থীসহ মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে মোঃ আবুল কাশেম , সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আবুল কাশেম ওমানি, এম এ কাইয়ুম ভূঁঞা, ছিদ্দিকুর রহমান সরকার, শাজাহান মোল্লা, ছায়েদুর রহমান ভূইয়া, মোহাম্মদ সহিদুল ইসলাম, এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, হাজী মোসলে উদ্দিন ভূঁঞা মানিক, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সাংবাদিক আবুল খায়ের, শরিফুল ইসলাম সুমন, ফাইজুল ইসলাম, কাউছার হায়দার মনোনয়নপত্র সংগ্রহ করে।
সাধারন কাউন্সিল পদে- ১নং ওয়ার্ড থেকে ৪ জন, ২নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৩নং ওয়ার্ড থেকে ৬ জন, ৪নং ওয়ার্ড থেকে ১২ জন, ৫নং ওয়ার্ড থেকে ৯ জন, ৬নং ওয়ার্ড থেকে ৯ জন, ৭নং ওয়ার্ড থেকে ১১ জন, ৮নং ওয়ার্ড থেকে ৮ জন এবং ৯নং ওয়ার্ড থেকে ১২ জনসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৮৪জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে, ১,২,৩নং থেকে ৭ জন, ৪,৫,৬নং থেকে ৪ জন এবং ৭,৮,৯নং ওয়ার্ড থেকে ৮জনসহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৯ জন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ১৮জুন রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ১৯জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫জুন। ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন জানায়, তফসিল ঘোষণার পর শুক্রবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৫ প্রার্থীসহ মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা ১৮জুন রোববার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। শুক্রবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১টি, সাধারন কাউন্সিলর পদে ১৫টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২টি সহ মোট ১৮ টি ফরম জমা পড়েছে।