
প্রকাশ: ১১ জুন ২০২৩, ২:৪৫

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় হাসিনা বেগম(৩৫) নামে একজন গৃহিণীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে ঘাড়ের বামদিকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তার দেবর সাহিন জমদ্দারের উপর। আহত হাসিনা হিজলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত হাসিনা জানান, রবিবার ১১ জুন দুপুরে দেবর সাহিন এবং তার শরিক ইব্রাহিম জমদ্দার কথা কাটাকাটির সময় হাসিনা বেগম তার দেবরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কয়েকদিন পরপর ঝগড়া করো আবার মিলেও যাও। একথা বলার সাথে সাথে দেবর তাকে কিল, ঘুসি মেরে বাড়িতে গিয়ে একটি ছুরি নিয়ে আসে এবং তার ঘাড়ের বামদিকে আঘাত করে।
ছুরিকাঘাত সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির অন্যান্য লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসিনা বেগমের স্বামী বাবুল জমদ্দার ঢাকায় ছোট ব্যবসা করেন। তার শ্বশুরের নাম কাদের জমদ্দার। তার স্বামী চার ভাই দুই বোনের মধ্যে বড় আর ঘাতক সাহিন দ্বিতীয়।

এ ব্যাপারে সাহিন জমদ্দারের সাথে মোবাইলে যোগাযোগ করেতে চাইলে তাকে পাওয়া যায়নি। উক্ত ঘটনায় হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান হাসিনা বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
