শনিবার, ২৫ জুলাই, ২০২৬১০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৫ লাখ পশু : প্রাণিসম্পদ সচিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ৪:৩০

শেয়ার করুনঃ
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ২৫ লাখ পশু : প্রাণিসম্পদ সচিব

পবিত্র ঈদুল আজহায় দেশি গরু দিয়েই কোরবানির প্রস্তুতি নিয়েছে সরকার। এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় এক কোটি ২৫ লাখ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ এই কথা জানিয়েছেন।

শনিবার (১০ জুন) রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক এগ্রো পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে নয়জন আটক, অস্ত্র উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে নয়জন আটক, অস্ত্র উদ্ধার

পরিদর্শন শেষে ড. নাহিদ রশীদ বলেন, ব্যবসায়ী ও খামারিদের স্বার্থে ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু প্রবেশে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ আছে মাংস আমদানিও। পাশাপাশি খামারিদের ব্যবসা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গত ঈদুল আজহার চাইতে বেশি কোরবানিযোগ্য পশু এবার প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত খামারি ও প্রান্তিক চাষীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ১ কোটি ২৫ লাখ কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। এই সংখ্যা বাড়তে পারে। ফলে বিদেশি পশুর ওপর নির্ভর করতে হবে না। তাই আমরা সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, যেন বাইরে থেকে কোনো পশু না প্রবেশ করে।সচিব বলেন, গত বছর কোরবানিরযোগ্য পশু ছিল ১ কোটি ২১ লাখ। কিন্তু গত বছর ঈদুল আজহায় ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি হয়েছিল। সেই হিসাবে এবার কোরবানি বাড়লেও পশুর সংকট হবে না।

আরও

অগ্নিকাণ্ডে দগ্ধ দেবীদ্বারের মামা-ভাগ্নের মৃত্যু, আইসিইউতে গৃহবধূ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
অগ্নিকাণ্ডে দগ্ধ দেবীদ্বারের মামা-ভাগ্নের মৃত্যু, আইসিইউতে গৃহবধূ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

খামারিদের দাবির প্রেক্ষিতে ঈদের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরবানির পশুবিক্রেতা বা খামারি পর্যায়ে কেউ যেন অযথা হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন সেজন্য জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর-৯৯৯ যুক্ত করার বিষয়ে আশ্বাস দেন সচিব। এর বাইরে অন্য কোনো হটলাইন নম্বর যুক্ত করার প্রয়োজন থাকলে সেটিও আগামী ১৪ জুন আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত করা হবে বলে জানান তিনিখামার থেকে কেনা পশুর জন্য হাসিলমুক্ত রাখার বিষয়টি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি বলেন, পশু ঢাকায় বা বিভিন্ন জেলা শহরে নিতে গেলে চাঁদা দিতে হয়। চাঁদার গিয়ে গরুর দাম বেশি হচ্ছে। এ ছাড়া খামারে বিক্রি হওয়া গরু কোনো হাটের কাছ দিয়ে গেলে ক্রেতাকে নাজেহাল হতে হয়। এদিকে সিটি করপোরেশন ঢাকায় থাকা খামারগুলো বাইরে নেয়ার তাগাদা দিচ্ছে। ফলে আমরা কয়েক হাজার খামারি বিপদে আছি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া আশ্বাস দেন সচিব। আগামী ১৪ জুন আন্তঃমন্ত্রণালয় সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি খামারিদের উন্নয়নে ডেইরি উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে বলেও জানান সচিব।

জনপ্রিয় সংবাদ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি শাখা। যৌথ উদ্যোগে এলাকাকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন কর্মসূচি ও নজরদারি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। শুক্রবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। সমাজে মাদকের

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারের কুলাউড়ায় গরু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গরু বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ১০ হাজার টাকা জব্দের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে দুটি গরু চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অভিযান পরিচালনা করে দেবীদ্বার থানা পুলিশ। অভিযানে মোট ৭৫ পিস ইয়াবা ও ৪

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, বরগুনা হাসপাতাল তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব, বরগুনা হাসপাতাল তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জনকে অনৈতিক প্রস্তাব, অশালীন ইঙ্গিত এবং মানসিকভাবে হয়রানির অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত ২২ জুলাইয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী

অনলাইন জুয়ার টাকা লুকাতে সাজালেন ছিনতাইয়ের নাটক, অত:পর ...

অনলাইন জুয়ার টাকা লুকাতে সাজালেন ছিনতাইয়ের নাটক, অত:পর ...

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারানোর ঘটনা আড়াল করতে সুজন মিয়া (২৬) নামে এক ব্যক্তি ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। শুক্রবার জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক