শনিবার, ২৫ জুলাই, ২০২৬১১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হজের বিমানভাড়া ১ লাখ ৪৫ হাজার টাকা করতে হাইকোর্টে আবেদন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ২০:৫৪

শেয়ার করুনঃ
হজের বিমানভাড়া ১ লাখ ৪৫ হাজার টাকা করতে হাইকোর্টে আবেদন

চলতি মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করার দাবিতে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়েছে।হজের খরচ নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন ‘জনস্বার্থ পরিপন্থি’ মর্মে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের সঙ্গে এ সম্পূরক আবেদন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আশরাফ উজ জামান।

তিনি বলেন, সম্পূরক আবেদনে চলতি মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা করার জন্য আর্জি জানানো হয়েছে। কিন্তু হজের জন্য ঘোষিত প্যাকেজে বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা নির্ধারণ করা আছে।

আরও

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

তিনি জানান, হজের খরচ নিয়ে প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল পেন্ডিং আছে। কিন্তু রুলের শুনানি কবে শুরু বা শেষ হবে তা-ও এই আবেদনে জানতে চাওয়া হয়েছে।গত ২ এপ্রিল সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ নির্ধারণ করা প্রজ্ঞাপন জনস্বার্থ পরিপন্থি বলে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া প্রতিযোগিতামূলক বিমানভাড়ার ভিত্তিতে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনে সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।এবারের হজ প্যাকেজ সংশোধন চেয়ে করা রিটের সম্পূরক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

চার সপ্তাহের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) রুলের জবাব দিতে বলা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী মো.মহসীন ও অ্যাডভোকেট মো. আশরাফ উজ জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ২২ মার্চ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরও আগে সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। আর কোরবানি ছাড়াই এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর আগের বছরে যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যেতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করা হয়। তিনি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন