শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

২ মামলায় মামুনুল হকের জামিন বহাল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৩, ২১:৫১

শেয়ার করুনঃ
২ মামলায় মামুনুল হকের জামিন বহাল

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ৫ মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার মধ্যে দুই মামলায় তার জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।রোববার (৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। তিনি বলেন, ৫ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে আজ দুই মামলায় শুনানি হয়েছে।

আরও

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

এর আগে গত ৩ মে মামুনুল হকের জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।ওইদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন। এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন। এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন মামুনুল হক। একপর্যায়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা।ওই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।এরপর ওই বছরের ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন সোনারগাঁয়ের ওই রিসোর্টে মামুনুল হকের সঙ্গে থাকা নারী।

বিস্তারিত আসছে...

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের নলকা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি একপর্যায়ে সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এক ট্রলারে ধরা পড়া বিপুল পরিমাণ সামুদ্রিক কোরাল মাছ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়া ৪০ পিস কোরাল মাছ মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারের মাঝি আঃ কাদের ও তার সঙ্গীরা। জানা যায়, দীর্ঘদিন পর একসঙ্গে এত পরিমাণ কোরাল মাছ ধরা পড়ায় বন্দরে

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল আট দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চা শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। ডানকান ব্রাদার্স লিমিটেড কোম্পানির অধীন পরিচালিত এই হাসপাতাল দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ইংল্যান্ডভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ১৯৯৪ সালে ফাঁড়ি কানিহাটি চা বাগানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ডানকান ব্রাদার্সের

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের ময়লা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় প্রায় ৩০ বছর ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের বর্জ্য ফেলার কারণে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সরেজমিনে পুরানপাড়া এলাকার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশন-এর

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো. অন্তর (২০) নামে এক তরুণের। ফেনীর দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়ক-এর এনায়েতভূঞা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন