
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ৪:৩৬

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সহিদা বেগম নামে এক গৃহবুধু মর্মান্তিক মৃৃত্যু হয়ছে । তবে গৃৃহবধুর স্বামী দুলাল মিয়া পলাতক রয়েছেন।শনিবার সন্ধ্যায় ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের সীমান্ত এলাকার মুগলিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় জানা যায়, কয়েকদিন থেকে স্বামীর সঙ্গে রাগাররাগি চলছে স্ত্রী সহিদা বেগমের সাথে। সন্ধ্যায় বাড়িতে স্বামী দুলাল মিয়ে এলে স্ত্রীর সঙ্গে কথাকাটি শুরু হয়। পরে দেশীয় ধারালো একটি অস্ত্র দিয়ে স্ত্রী মাথায় আঘাত করেন। এ সময় স্ত্রী সহিদা বেগমের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে স্বামী দুলাম মিয়া পালিয়ে যায়।
গুরুত্বর আহত অবস্থায় সহিদা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি