
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ৪:৪৭

বাংলা নববর্ষ ১৪৩০। উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক ডক্টর এসএল থাউসেন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে হিলি সীমন্তে পরিদর্শনে আসলে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট শূণ্য রেখায় বর্ডার গার্ড বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলামল, হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদর মাহাবুব ইসলাম ও উভয় দেশের সীমন্তরাক্ষী বাহিনীর নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার রাসেদুল ইসলাম জানান, বাংলা নববর্ষ উপলক্ষে বিএসএফের মহাপরিচালক ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্ট পরিদর্শনের অংশ হিসেবে হিলি সীমান্তে আসলে তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো এবং কুশল বিনিময় করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি