
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ৪:৪১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসচ্ছল অসহায় দুই নারীকে ঘর উপহার দিয়েছে ভূরুঙ্গামারী ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের আমবাড়ি এলাকার জয়নব বেগম ও সোনাতলি দীঘির পাড় এলাকার আমেনা বেগমকে ১০ হাত লম্বা দুটি টিনসেট ঘর হস্তান্তর করা হয়।
ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দুই নারী। তারা বলেন, ঝুপড়ির মতো ভাঙা ঘরে কষ্ট করে থাকতাম। এখন আর ঝড় বৃষ্টিতে কষ্ট করতে হবেনা।

এসময় ভূরুঙ্গামারী ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকন উদ-দৌলা রাসেল, ভূরুঙ্গামারী ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি জিয়াউর রহমান, ভূরুঙ্গামারী ফাউন্ডেশনের সভাপতি আশিক শিকদার, সাধারণ সম্পাদক রাশেদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম খান রোমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি