
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ২২:৩৫

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির ১ টি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি আমরা উদ্ধার। পাখিটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে।

কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে এনিমেল লাভার সদস্যদের সহায়তায় বনে অবমুক্ত করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি