
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ২১:১৭

বাংলা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরনে পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু পার্কের মাঠে শেষ হয়।
এসময় পটুয়াখালী-৪আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ মাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র বিপুল হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মনজুরুল আলম লিপন,উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমাসহ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

পরে মঙ্গল প্রদিপ জ্বালিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
