
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ২১:৩১

বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন ঢালী এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জণসাধারণ।
বৃহস্পতিবার ৬ এপ্রিল সকাল এগারোটায় আলীগঞ্জ বাজারে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, উলানিয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জামাল মোল্লা। এরপর মানববন্ধনে যোগদান করেন উলানিয়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান।
মানববন্ধনে দাড়িয়ে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক বাবুল হোসেন, ডা. জয়নাল আবেদিন, তসলিম হোসেন মাঝি, মোজাম্মেল হোসেন,মাওলানা মোঃ লুৎফুল্লাহ প্রমুখ। বক্তব্যে বক্তাগণ বলেন চলতি বছরের ২৬ মার্চ দুপুরে ধূলখোলা ইউনিয়নের পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের খোরশেদ খা এর মেয়ে এবং আলীগঞ্জ মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মনিরা আক্তার নিজ ঘরে আত্মহত্যা করেন।

সেই ঘটনাকে কেন্দ্র করে মেয়েটির ভাই রাসেল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে ধর্ষণ ও হত্যা উল্লেখ করে ২ এপ্রিল একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালী, তার ভাতিজাসহ ৭জনকে আসামি করা হয়েছে। বক্তাগণ আরও বলেন সেদিন ছিলো মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান। তারা এই মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি