সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এবার খুলনায় মিলছে ২০০ টাকায় গরুর মাংস, ১০০ টাকায় মুরগি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ৪:৩৮

শেয়ার করুনঃ
এবার খুলনায় মিলছে ২০০ টাকায় গরুর মাংস, ১০০ টাকায় মুরগি

খুলনায় পুরো রমজান মাসজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য মিলছে ১০০ টাকায় মুরগির মাংস এবং ২০০ টাকায় হাড় চর্বি ছাড়া গরুর মাংস।

স্বল্প আয়ের মানুষের খাবার সুযোগ করে দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে খুলনা পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স কেপিসিয়ান অ্যাসোসিয়েশন। এ প্রক্রিয়ায় স্বল্প আয়ের মানুষের চাহিদা অনুযায়ী সীমিত আকারে মাংস বিক্রি করতে বিক্রেতাদের আগ্রহী করার চেষ্টা করছেন তারা।

আরও

ঝালকাঠিতে সওজের জমি ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণে অভিযোগ

ঝালকাঠিতে সওজের জমি ভরাট করে ট্রাকস্ট্যান্ড নির্মাণে অভিযোগ

রোববার (২ এপ্রিল) নগরীর বয়রায় খুলনা পাবলিক কলেজের সামনে দেখা যায়, প্যাকেট করা ৩০০ গ্রাম হাড় চর্বি ছাড়া গরুর মাংস ২০০ টাকা এবং প্রসেসিং করা ৫০০ গ্রাম মুরগির মাংস ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতি প্যাকেটে সারপ্রাইজ হিসেবে ২০-৩০ গ্রাম মাংস বেশি ছিল।

আরও

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নিম্নআয়ের মানুষদের মধ্যেও দোকানটি জনপ্রিয় হয়ে উঠেছে, প্রতিদিনই ভিড় বাড়ছে। ভর্তুকি দিয়ে আয়োজকরা এ ধরণের খাবার বিক্রি করছেন বলে জানা গেছে। ভিন্ন এ উদ্যোগের ক্রেতা ছিলেন রিকশাচালক, ইজিবাইক চালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। মাত্র ২০০ টাকায় প্রয়োজনীয় গরুর মাংস কিংবা ১০০ টাকায় মুরগির মাংস কিনতে পেরে দারুণ খুশি ক্রেতারাও। বিভিন্ন বাজারেও এ ধরনের উদ্যোগ গ্রহণের দাবি তাদের।

গরুর মাংস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ইজিবাইক থামিয়ে ২০০ গ্রাম গরুর মাংস কেনেন খালিশপুরের বাসিন্দা আব্দুল বাতেন। তিনি বলেন, ‘বাজারে গেলে ৭০০ থেকে ৮০০ টাকার মাংস কিনতে হয়। অনেক দিন হলো মাংস কেনা হয় না। এখন অল্প পরিসরে মাংস কিনতে পারলাম। আমার পরিবারের সদস্য অনুযায়ী এতটুকুই আমার জন্য যথেষ্ট। যারা এ উদ্যোগ গ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আয়োজকরা বলছেন,  বাজারে ছোট আকারের প্যাকেট করা মাংস বিক্রিতে দোকানিদের আগ্রহী করার জন্যই এ উদ্যোগ। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান শামীম বলেন, আমরা মূলত মানুষকে বোঝাতে চাই, স্বল্প পরিসরেও মাংস বিক্রি করা যায়। যাতে যে কেউ এটা কিনতে পারেন তাদের প্রয়োজন অনুযায়ী। আরেকটা বার্তা দিতে চাই, সেটা হলো সব বাজারেই অল্প পরিমাণে মাংস বিক্রি করা সম্ভব। 

শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসক ও পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাহিদ কামাল বলেন, ‘আমাদের এই কনসেপ্টটা চালুর মূল উদ্দেশ্য হলো, স্বল্প পরিসরে যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকুই কিনতে পারি। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের সুবিধা রয়েছে। বাংলাদেশে এখনও এ সুবিধা আমাদের চোখে পড়েনি। আমরা একইসঙ্গে সব মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে চাই। পাশাপাশি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে চাই, তারাও যেন এমন উদ্যোগ নেন।’

সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি প্রতিষ্ঠানের শিক্ষকরাও। খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ ড. খান আলাল উদ্দিন বলেন, ‘সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমি এবং আমার শিক্ষকরা গর্ববোধ করি। বিভিন্ন সময়ে তারা ভালো উদ্যোগে মাঠে থাকেন। তাদের এ ধরনের ভালো উদ্যোগে আমরা সব সময়ই পাশে থাকবো।’

গত ২৬ মার্চ থেকে স্বল্প পরিসরে মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মাংস বিক্রি করা হয়। প্রতিদিন ২০ কেজি মাংস বিক্রি করে খুলনা পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স কেপিসিয়ান অ্যাসোসিয়েশন।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

সর্বশেষ সংবাদ

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

শান্তির বার্তা দিলেও আত্মরক্ষায় দৃঢ় ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানির দাম বাড়ায় লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

জ্বালানি সংকট মোকাবিলায় সোমবার থেকে সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

সংসদে রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আচরণে ক্ষোভ বিরোধী নেতার

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) মধ‍্যরাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষিত হওয়া ইউনিয়নগুলো হলে তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেরছড়া। তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহ্বায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব, চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে অবস্থানরত একটি কন্টিনজেন্ট জানতে পারে যে একটি চক্র মাদক পাচারের চেষ্টা করছে। তথ্য অনুযায়ী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠি জেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে জেলার চার উপজেলা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দিনে জেলায় প্রায় ২০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর ২২ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে তার অনেক কম। ফলে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। বরিশালের দুটি গ্রিড সাব-স্টেশন থেকে ঝালকাঠিসহ আশপাশের এলাকায়

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৮ এপ্রিল রাত প্রায় ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি টহল দল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে লবণ