
প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ২১:৫৫

কুমিল্লা দেবীদ্বারে গরীব ও অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোসলেম উদ্দীন ভূইয়া। শুক্রবার সকাল ১১টায় উপজেলার মাশিকাড়া ভূইয়া বাড়িতে এলাকার গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ধরনের ঈদবস্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মেম্বার সফিকুল ইসলাম কালু, মিজানুর রহমান, আব্দুল আলিম মেম্বার, জাহাঙ্গীর আলম, পলিন ভূইয়া, আবু-কাউছার প্রমুখ।