
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১:১০

চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ কৃষি ও শিক্ষা উপকরণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ১০ দফা দাবি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় (১১ই মার্চ) শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আরেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা সহ প্রমুখ।

মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বক্তৃতা করতে গিয়ে বলেন, জনতার লড়াই শুরু হয়েছে; মানুষ ধীরে ধীরে উঠে দাড়াতে শুরু করেছে। সারাদেশে অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ। বিএনপি সাধারণ মানুষকে সংগঠিত করে অপশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

কেন্দ্রীয় বিএনপি'র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল বক্তৃতা করতে গিয়ে বলেন, বর্তমান সরকারের উপর জনগণের ভরসা উঠে গেছে। বিনিয়োগকারীদের বিশ্বাস উঠে গেছে; তাই এই সরকারের পতন ছাড়া বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করবে না। দ্রব্যমূল্যের দামও কমবে না। এসময় সকলকে সমবেত হয়ে দুঃশাসন মোকাবেলার আহ্বান জানান তিনি।