
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০:৪৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানায় ফলদ গাছ রাতের আধারে কেটে ফেলায় থানায় লিখিত অভিযোগ করছেন মুক্তিযোদ্ধা পরিবার। মুক্তিযোদ্ধার সন্তান মরিয়ম আক্তার লিজা অভিযোগে বলেন, প্রতিবেশী আশরাফ আলী ও তার ছেলে আসলাম এবং মৃত নব মন্ডলের ছেলে আজাহার আলী ও ফজলুল হক মিলে আমার জমিতে লাগানো ২৫ টি চারা আম গাছ কেটে ফেলেছে।

জয়পুরহাট-হিলি পাকারাস্তার পাশে বাগজানা মৌজায় আমি ৫ শতক জমিতে গাছগুলো রোপন করি। গত বৃহস্পতিবার রাতে তারা গাছগুলো কেটে অনেক টাকার ক্ষতি করছেন।প্রতিকারের আশায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এবিষয়ে মুঠোফোনে আসলাম বলেন, আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে এটা সত্য নয়। আমরা কেন গাছ কাটব।থানার এসআই জামিনুর রহমান বলেন,অভিযোগের ভিত্তিত্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি