
প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ২৩:৪২

প্রতি বছরের মতো এবারও সফলভাবে সম্পন্ন হলো ই ক্লাবের সদস্যদের নিয়ে বার্ষিক আয়োজন ‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’। গত শুক্রবার (৩ মার্চ) গাজীপুরে অবস্থিত ঢাকা রিসোর্টে ই-ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ই ক্লাব ফ্যামিলি ডে আউট’ প্রোগ্রামটি।
এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মারুফ লিয়াকত।
পরে সদস্যদের নিয়ে পুরো আয়োজনের প্রেক্ষাপট ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যাক্ত করেন ই ক্লাবের জেনারেল সেক্রেটারী জনাব বিপ্লব জি রাহুল।

এই আয়োজনে আরোও শুভেচ্ছা বক্তব্য দেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শাহরিয়ার খান সহ ইসি কমিটির সদস্যগন।
এরপর নানা আনন্দে মেতে উঠে ই-ক্লাবের মেম্বাররা। হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, বড়দের ছোটদের মার্বেল দৌড়, ম্যাজিক বক্স,
র্যাফেল ড্র সহ আরো খেলায় ও গান বাজনায় মুখরিত হয়ে উঠে ঢাকা রিসোর্ট। ই ক্লাব ফ্যামিলি ডে আ্উটের মুল স্পন্সর ছিলো ইন্টেরিয়র স্টুডিও এবং পার্টনার হিসেবে ছিলো ঢাকা রিসোর্ট, লীজান মেহেদী, ট্রিপনস। ফটোগ্রাফি পার্টনার ছিলো ‘নিজল ক্রিয়েটিভ’।