
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ৫ গ্রাম হেরোইনসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা(রামদিয়া) এলাকার মৃত কাদের মল্লিক এর ছেলে মোঃ ফারুক মল্লিক @ মঞ্জু (৪০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ৫ গ্রাম হেরোইন(৫০ পুড়িয়া) সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন সহ উক্ত আসামীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি