
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ভূরুঙ্গামারী থানার নবাগত ওসি। শনিবার রাতে ভূরুঙ্গামারী থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক, করতোয়া ও অবজারভার), সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু (খোলাকাগজ ও যুগের আলো),
যুগ্ম সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম (সম্পাদক ও প্রকাশক এশিয়ান বাংলা নিউজ, দৈনিক ভোরের ডাক ও প্রথম খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন (দৈনিক নয়া দিগন্ত ও দ্য এশিয়ান এইজ), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর), প্রচার সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ), আমিনুর রহমান বাবু (দৈনিক কালের কন্ঠ ও ডেইলি ট্রাইবুনাল),

মাঈদুল ইসলাম মুকুল (মাইটিভি ও দৈনিক যায়যায় দিন), আরমান আলী (দৈনিক যুগান্তর), আজিজুল হক (দৈনিক দিনকাল ও সমাচার), হারুন অর রশিদ প্রিন্স (দৈনিক মানবকন্ঠ), মোখলেছুর রহমান (দৈনিক জনতা ও কালবেলা), আব্দুল লতিফ (দৈনিক তৃতীয়মাত্রা), মোঃ মনিরুজ্জামান (প্রতিদিনের সংবাদ ও ভোরের দর্পন) ও মনিরুজ্জামান মনির (দৈনিক আমার সংবাদ) প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মতবিনিময় সভায় সাংবাদিকরা
ভূরুঙ্গামারীকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে পুলিশি তৎপরতা জোরদারের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় তথ্য প্রদানের আহ্বান জানান।ভূরুঙ্গামারী থানার নবাগত ওসি নজরুল ইসলাম এসময় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি অন্যান্য অপরাধ নির্মূলে সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন।