সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তুরাগ তীরে মুসল্লিদের ঢল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:৬

শেয়ার করুনঃ
তুরাগ তীরে মুসল্লিদের ঢল

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢল নেমেছে মুসল্লিদের।রোববার (২২ জানুয়ারি) শেষ পর্বের বিশ্ব ইজতেমার মোনাজাত ঘিরে বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে মানুষের ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী ধর্মপ্রাণ মানুষ শীতকে উপেক্ষা করে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছেন।

ভোর ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ থেকে ছেড়ে আসা আব্দুল্লাহপুর-টঙ্গীগামী প্রতিটি বাসে ছিল ব্যাপক ভিড়। রামপুরা, বাড্ডা, নতুনবাজার এলাকায় অনেক মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া মেট্রোরেলেও ভিড় ছিলো লক্ষণীয়। বাড্ডা, রামপুরা ও নতুনবাজার এলাকায় যারা বাসের জন্য অপেক্ষা করছেন তাদের কেউ কেউ বাসে উঠতে পারলেও অনেকের স্থান হয়নি। উপায় না পেয়ে কেউ কেউ বাইকে আবারও কেউ রিকশা বা হেঁটে ইজতেমার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরও

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মুসল্লিদের ভিড়ও। বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন মুসল্লিরা। এছাড়া এরই মধ্যে তাবলিগ জামাতের সঙ্গে কয়েক লাখ মুসল্লি খিত্তায় খিত্তায় ময়দানে অবস্থান নিয়েছেন। ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানে যাচ্ছেন।বিশ্ব ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠেছে টঙ্গীর আকাশ বাতাস।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকায় প্রবেশের সময় সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে থামবে। এছাড়া আখেরি মোনাজাত উপলক্ষে ‘মোনাজাত স্পেশাল’ নামে বিশেষ ট্রেন পরিচালিত হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

শুক্রবার (২০ জানুয়রি) শুরু হয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেদিন বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার এই পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমায় আসা মুসল্লিরা মনোযোগ সহকারে ধর্মীয় বয়ান শোনেন। সেখানে শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

এরপর থেকে দুই দিন ইসলামের নানা হুকুম আহকাম নিয়ে বয়ান করেন বিভিন্ন দেশের ইসলামী আলোচকরা। বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ যেন দ্বীনের পথ দেখান এমনটাই প্রত্যাশা করেন মুরব্বিরা।বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অবরোধের কারণে ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক,

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা বাড়ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসুতে’ রূপ নিয়েছে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়টি সোমবার রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তি নম্বর-৭-এ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক চার

কক্সবাজারের টেকনাফে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক অভিযানের বিষয়টি

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী

সর্বশেষ সংবাদ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ শ্রমিকদের

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ

বেতনের দাবিতে চতুর্থ দিনেও গাজীপুরে মহাসড়ক অবরোধ