
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩২)। সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল শনিবার রাতে অটো রিকশায় করে ভূরুঙ্গামারী বাজার থেকে বাড়ি ফিরছিল। সোনাহাট বাজারে এসে পরিচিত অপর একব্যক্তিকে ডাকার জন্য সে অটো রিকশার ভেতর থেকে মাথা বের করে। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারীর দিকে যাওয়া পাথর বোঝাই একটি ট্রাকের সাথে (রংপুর মেট্রো-১১০৫৪৫) তার ধাক্কা লেগে। এতে সে অটো রিকশা থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে। ট্রাকের চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি