
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১৭:২

বুধবার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনগণের জন্য চলাচল উন্মুক্ত হয়েছে স্বপ্নের মেট্রোরেলের। সকাল ৮টায় উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়।
মেট্রোর এ প্রকল্প জনগণ যে পছন্দ করছেন, তার প্রমাণ পাওয়া গেল প্রথম দিনই। কারণ, ইতোমধ্যে এ ট্রেনের টিকিট বিক্রির একটি মেশিন বিকল হয়ে গেছে।
উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোস্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে যাত্রীদের লাইন ছাড়িয়ে গেছে রাস্তা পর্যন্ত।

বিস্তারিত আসছে ...
কোনো ট্যাগ পাওয়া যায়নি