
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫০

কুমিল্লার পাঁচ উপজেলায় ১৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে লালমাই উপজেলার আলীশ্বর ভোটকেন্দ্র পরিদর্শন করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে চলবে একই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জানা গেছে, ইভিএমেই জেলার নাঙ্গলকোটে আটটি, লাকসামে তিনটি, বরুড়া ও লালমাই উপজেলায় দুটি করে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে জেলার পাঁচটি উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে ৫৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি