রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডাসারের শশিকরে চলছে ৩ দিন ব্যাপি শ্রী কৃষ্ণের নামকীর্তন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০:৩৮

শেয়ার করুনঃ
ডাসারের শশিকরে চলছে ৩ দিন ব্যাপি শ্রী কৃষ্ণের নামকীর্তন

মাদারীপুরের ডাসারের শশিকরে ৩ দিন ব্যাপি চলছে শ্রীকৃষ্ণের নামকীর্তন। খোল, করতাল আর বাঁশির সুমধুর সুর। সেই সঙ্গে যোগ হচ্ছে হারমোনিয়াম ও বেহালার মিষ্টি শব্দ। এসব বাদ্যযন্ত্রের সঙ্গে খালি গলায় গাওয়া হচ্ছে শ্রীকৃষ্ণের নামকীর্তন। সুমধুর এ কীর্তন শুনতে জড়ো হয়েছেন হাজারো ভক্ত। 

ভক্তরা একাগ্র মনে শুনছেন কীর্তন। বিশ্ববাসীর মঙ্গল কামনায় মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী ২৪ প্রহরব্যাপী এ মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।  

আরও

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

সরেজমিনে জানা যায়, ১৯৮০ সাল থেকে স্থানীয়দের প্রচেষ্টায় এখানে শুরু করা হয় নামযজ্ঞের অনুষ্ঠান। সেই থেকে প্রতিবছর অনুষ্ঠানটি হয়ে আসছে। এ বছর ২৬ ডিসেম্বর সোমবার ভোর থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে, অনুষ্ঠানটি চলবে ২৯ ডিসেম্বর বুধবার ভোর পর্যন্ত। এতে নামসুধা পরিবেশন করছে ছয়টি দল। বরিশাল থেকে আসা মনোহর পাগল সম্প্রদায়, নিশিপাগল সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে আসা শ্যামা সম্প্রদায়, হরিচাঁদ সম্প্রদায়, শান্তিহরি সম্প্রদায়, শরীয়তপুর থেকে আসা রাম ঠাকুর সম্প্রদায়। এতে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় তিন হাজার মানুষ ছুটে এসেছেন নামকীর্তন শুনতে। এতে এক মিলনমেলার সৃষ্টি হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। 

দেখা যায়, শশীকর উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরি করা হয়েছে এক বিশাল প্যান্ডেল। সে প্যান্ডেলে ৯ সদস্যের একটি দল নামকীর্তন পরিবেশন করছে। প্রায় তিন হাজার মানুষ মাঠের মধ্যে মাদুরে বসে কীর্তন শুনছেন। প্যান্ডেলের পূর্ব পাশে বসেছে মেলা। নাগরদোলাসহ বিভিন্ন খাবার ও মনিহারি দোকানে ছিল মানুষের উপচে পডাভিড়। নানা বয়সী লোকের সমাগম ছিল এ অনুষ্ঠানকে ঘিরে।  

শ্রী কৃষ্ণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গোপালগঞ্জ থেকে কীর্তন শুনতে আসা ষাটোর্ধ্ব জীবন মল্লিক বলেন, এই কলিযুগে মানুষের মুক্তির একমাত্র পথই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবন করা। তার এই নাম শ্রবণ করলে ইহলোকে ও পরলোকে শান্তি পাওয়া যায়। আমি আমার স্ত্রীকে নিয়ে এই নামকীর্তন শুনতে এসেছি। এখানে এসে আমার মন আনন্দিত হয়ে উঠেছে। 

জীবন মল্লিকের মতো এই কীর্তন শুনতে বরিশালের গৌরনদী থেকে এসেছেন বাসুদেব কর্মকার। তিনি বলেন, আমি সেই ছোটবেলা থেকেই এই নামকীর্তন শুনতে আসি। একসময় মায়ের সঙ্গে হেঁটে আসতাম। এখন গাড়িতেই আসা যায়। যত দিন ঠাকুর বাঁচিয়ে রাখে,  তত দিন যেন তার এই নাম শুনে যেতে পারি।  

শশীকর সর্বজনীন উৎসব পরিষদের সাধারণ সম্পাদক ও নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈ বলেন, দেশমাতৃকা ও বিশ্বজননীর সব সন্তানের কল্যাণ ও শান্তি কামনায় আমাদের এই নামকীর্তনের আয়োজন করা হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে এখানে বহু ভক্ত ছুটে আসে। এখানে আগত সব ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়। প্রতিবছর এই দিনেই আমাদের এই অনুষ্ঠান হয়ে থাকে। 

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী সীমান্তে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তিনটি সীমান্ত ফাঁড়ির বিশেষ অভিযানে মালিকবিহীন ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা। রোববার (১ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন বিরামপুর, কাটলা ও রুদ্রাণী বিওপির স্থায়ী

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে ছাত্রদল কর্মীকে আসামি, ক্ষুব্ধ বিএনপি

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদল কর্মী মো. আবির আহম্মেদ তুরাগ মৃধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা এ মামলায় তুরাগকে ছাত্রলীগের কর্মী হিসেবে আসামি করা হয়েছে বলে অভিযোগ জেলা ছাত্রদলের নেতাদের। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তুরাগ নিজেও। শনিবার (৩১ অক্টোবর)

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাট-২০ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যৌথ অভিযানে ইয়াবা উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে যৌথ অভিযান চালিয়ে একটি ভাড়াটিয়া বাড়ির কক্ষ থেকে মালিকবিহীন ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৮০ হাজার টাকা। রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) মিডিয়া সেল। বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারীর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ওষুধসহ আটক যুবক

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা,

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরতে চান স্বাভাবিক জীবনে

অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের সাতজন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্তকে