
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ২:৬

“বৈষম্য বিরোধী বিল-২০২২” পাশের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। সেন্টার ফল সোস্যাল ডেভলপমেন্ট (সিএফএসডি) এর আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর সহযোগীতায় মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল নগরীর, বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সদর রোড, অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তাগন অতি সম্প্রতি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার শান্তাহারে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে বলেন, গত ১১ ডিসেম্বর, ২০২২ সন্ধ্যায় মিঠুন বাশঁফোর শান্তাহারে এশিয়া রেস্তোরায় খাবার আনতে গিয়ে বয়কে হাত ধরে একটু ঝোল বেশী দেয়ার কথা বললে, বয় রেগে গিয়ে হরিজনের বাচ্চা, ছোট-লোকের বাচ্চা বলে গালি দেয় এবং বয়সহ সেই রেস্তারার কয়েকজন মিলে মিঠুনকে মারধর করার এক পর্যায় সজোরে ধাক্কা দিলে, সে কড়াইয়ের গরম তেলে পড়ে যায় ও তার হাতসহ দেহের অনেকাংশ ঝলসে যায়।
বক্তারা বলেন, এ ধরনের বৈষম্যমূলক ও মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা প্রায়ই দেশের বিভিন্ন স্থানে ঘটছে।

বাংলাদেশে বসবাসরত প্রায় ৬৫ লক্ষ দলিত সম্প্রদায়ের মানুষদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘব ও প্রতিকারের জন্য, গত ৫ এপ্রিল ২০২২ সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধী বিল-২০২২” অবিলম্বে পাশ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

বক্তব্য রাখেন বিডিইআরএম উপদেষ্টা ও সাংবাদিক সুশান্ত ঘোষ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল এর সভাপতি ও বিডিইআরএম উপদেষ্টা এ্যাডভোকেট এ কে আজাদ, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিএফএসডি এর নির্বাহী পরিচালক উত্তম কুমার ভক্ত, মাইনোরিটি রাইটস ফোরাম জেলা সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, নাগরিক উদ্যোগ এর এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, রান এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর ও হরিজন ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, রবিদাস সমাজ কল্যন সংঘের সাধারণ সম্পাদক বসন্ত রবিদাস প্রমুখ। সভাপতিত্ব করেন বিডিইআরএম বরিশাল জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাস