
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১৮:২৫

১৯ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পাক হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা উদ্যানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
তিনি তার বক্তব্যে বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। স্বাধীনতা বিরোধীরা এখনও একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ।

এরপর সংসদ সদস্য মেহেন্দিগঞ্জের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার,
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, সদস্য ও কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, কাউন্সিলর সোহেল মোল্লা, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর মিতা রানী দাস, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান আবদুল জলিল,
ইউপি চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক মন্ডলী, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সাংবাদিক, কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।