বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আশাশুনিতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১:৫৩

শেয়ার করুনঃ
আশাশুনিতে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৩০

 আশাশুনির রাজাপুর এক অসহায় ব্যক্তির জমি জবর দখল কেন্দ্রিক দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।

 রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর চৌরাস্তার মোড়ে আইয়ুব আলী গংদের পৈত্রিক জমি জবর দখল কেন্দ্রিক সংঘর্ষ শুরু হয়। 

আরও

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

জানাগেছে, ক্রয় সূত্রে দাবীদার ৭ নং ইউপি সদস্য আল মামুন শহিদুল এবং পৈত্রিক সুত্রে দাবীদার আয়ুব আলী গংদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব, মারামারি ও হামলা-মামলা চলে আসছিল। এনিয়ে অসহায় আইয়ুব আলী গংদের কাফনের কাপড় পরে মানববন্ধন করা, থানা পুলিশ, জন প্রতিনিধি ও গ্রাম্য শালিস মিমাংসাও হয়। কিন্তু পরবর্তীতে একপক্ষ না মেনে নেওয়ার পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। 

বিরোধপূর্ণ স্থানে ইতোমধ্যেই মেম্বার শহিদুল কোন বাঁধা বিপত্তি না মেনে পাকা মার্কেট ভবন নির্মান কাজ করে চলেছেন। এরই জের ধরে ওইদিন ইউপি চেয়ারম্যানের শালিসে জমি মাপ জরিপ করার কথা ছিল। কিন্তু মাপ জরিপ তো দুরের কথা বেলা সাড়ে ১১ টার দিকে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আরও

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি
জমি দখল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এতে আয়ুব আলী গংদের পক্ষের কদম আলী শেখ, মইদুল মোড়ল, নুরুজ্জামান গাইন, সুরাইয়া খাতুন, হাসান গাজী, শিশু সাব্বির (৯), আয়ুব গাইন, মোশাররফ ঢালী, শাইনুর ঢালী, জামিনুর গাজী, খোরশেদ শিকারী, মুছা শিকারী, এছমাইল শাকারী, লাভলু গাজী, শাহিন সরদার, রহিম সরদার, আলম সরদার আহত হন। গুরুতর আহত ৭ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইউপি সদস্য আল মামুন শহিদুলের পক্ষের আনারুল সানা, মনিরুল সানা, মফিজুল, ছিদ্দিক সানা, আবু ছাইদ, শফিকুল সানা, সিরাজুল সরদার, আলা উদ্দিন সানা, মাছুরা খাতুন, হামিদা খাতুন, আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেম্বার শহিদুল জানান, প্রতিপক্ষ শনিবার ঘরের কাজে বাঁধা দেয় এবং রোববার আ’লীগ অফিসে ভাংচুর করে। বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাদের ৯ জনকে রক্তাক্ত জখম করে। তারা আইন আদালত মানেনা। অতর্কিতে হামলা চালিয়ে ও ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। খুন জখমের হুমকী দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অপর পক্ষের হাসান গাজী, মনিরুল ইসলামসহ অনেকে জানান, মেম্বর শহিদুল পরিকল্পিত ভাবে জমি মাপ জরিপ না করে পাকা ভবন নির্মানের নিমিত্তে বহিরাগত লোকজন নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থল ছাড়া বাহিরে তাদের লোকজনের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার সময় তাদের লোকজন মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে মারপিট করায় সংঘর্ষের সুত্রপাত ঘটায়। 

খবর পেয়ে আমাদের লোকজন ঠেকাতে গেলে নির্মমভাবে মারপিট করে ১৭ জনকে আহত করে এবং ৩টি বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এমনকি শিশু সাব্বিরকে স্কুলে যাওয়ার পথে মারপিট করে জখম করে এবং গৃহবধু সুরাইয়া আত্মীয়ের বাড়ি থেকে বাড়ী ফেরার পথে জখম করে। এসময় তারা প্রকাশ্যে আওয়ামীলীগ অফিস ভাংচুর করে অন্যদের উপর দায় চাপিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

এমনকি মেম্বর পূর্ব পরিকল্পিতভাবে মারাপিট করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় ও ভাড়াটিয়াদের আপ্যায়ন করার জন্য তার বাড়িতে খিচুড়ি রান্না করে লোকজন এক জায়গায় এত্রিত করে রাখে এবং তাদের জন্য পুর্বথেকে তৈরি করে রেখে পরিকল্পিত ভাবে আক্রমন চালানো হয় বলে তারা দাবী করেন। আইব আলী গংরা জানান, জমি মাপ জরিপ না করে মসজিদ ব্যবহার করে সেখানে অস্ত্রশস্ত্র রাখা, সিসি ক্যামেরার তার আগে থেকে খুলে রাখা ও আমাদের জায়গায় মার্কেট নির্মান অব্যহত রাখাসহ আগে থেকে আ’লীগ অফিসের সাইন বোর্ড তুলে দিয়ে নিজেরাই ভাংচুর করে দোষ আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউপি সদস্য শহিদুল মেম্বর ও তার পক্ষিয় লোকজন।

সংঘর্ষের খবর পেয়ে আশাশুনি থানার এসআই এমরান হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের লোকজন ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মেম্বর শহিদুল ও আইব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জনেছি। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫