রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

প্রশাসনে ব্যাপক রদবদল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১:৩৫

শেয়ার করুনঃ
প্রশাসনে ব্যাপক রদবদল

প্রশাসনে অতিরিক্ত সচিব পদের ১৭ কর্মকর্তা এবং যুগ্মসচিব পদের ১৫ কর্মকর্তার রদবদল করেছে সরকার। এর মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন পর্যায়ে পরিবর্তন এসেছে।

সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল করা হয়েছে।

আরও

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

১৭ অতিরিক্ত সচিব পদে রদবদল

প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনাকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন খান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সুরক্ষা সেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

রদবদল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মল্লিক সাঈদ মাহমুদকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য হয়েছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম তালুকদার। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিএ সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মসজিদভিত্তিক ও শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের পরিচালক ফারুক আহমেদকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরীকে নৌ পরিবহন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফয়জুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খায়রুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামালকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

১৫ যুগ্মসচিব পদে রদবদল

যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর এস এম জাকারিয়া হককে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক ফারহানা আইরিছকে একই মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত এ এস এম মোস্তাফিজুর রহমানকে যুগ্মপ্রধান হিসেবে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মহসীনকে খাদ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এস এম শাকিতল আখতারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত দীপান্বিতা সাহাকে একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে। এদিকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ড. জিয়া উদ্দিনকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব রেজাউল ইসলামকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রংপুর স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আবু হোরায়রাকে ফরিদপুরে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মাহমুদুল কবীর মুরাদকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ শীর্ষক প্রকল্পের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। এ ছাড়া ইতালিতে বাংলাদেশ দূতাবাসের (জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগদানকৃত) ইকোনমিক কাউন্সেলর মানস মিত্রকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য করা হয়েছে।

অন্যদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-১ (ই-এস) এর রোলিং স্টক (ইনসিটু) প্রকল্প ব্যবস্থাপক হোসেনে আরা আক্তারকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-১ এর অতিরিক্ত প্রকল্প পরিচালকের (মেকানিক্যাল) দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি