মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বিএনপি'র গণসমাবেশ: চিঁড়া-মুড়ি-কম্বল নিয়ে রংপুরে কর্মীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ০:৪০

শেয়ার করুনঃ
বিএনপি'র গণসমাবেশ: চিঁড়া-মুড়ি-কম্বল নিয়ে রংপুরে কর্মীরা

রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘট শুরু হয়েছে ভোর ৬টায়। চলবে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি।

ভোর ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাত ১২টা থেকে দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলে শ্রমিক ইউনিয়ন সমিতির একটি সূত্র জানিয়েছে।

আরও

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়তে শুরু করেছে যাত্রীদের ওপর। দূরপাল্লা ও আন্ত জেলার পরিবহন না চলায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন তারা। শুক্রবার সকাল থেকে রংপুর নগরীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে।  

এদিকে আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) কালেক্টরেট ঈদগা মাঠে রংপুর বিভাগীয় মহাসমাবেশ করবে বিএনপি। এই ধর্মঘটের প্রভাব সমাবেশে পড়বে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। যেকোনো উপায়ে গণসমাবেশ সফল করতে প্রস্তুত তাঁরা।

আরও

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সমাবেশ হবে শনিবার, অথচ দলের নেতাকর্মীরা বুধবার থেকেই রংপুরে আসতে শুরু করেছেন। সরকার যেভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন ও সভা-সমাবেশ বাধাগ্রস্ত করছে তার প্রতিবাদ জানাতে তৃণমূল প্রস্তুত। ’

গণসমাবেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ধর্মঘট থাকায় নানা উপায়ে সমাবেশ সফল করতে তাদের অনেকে বৃহস্পতিবার রাত থেকে রংপুরে আসতে শুরু করেছেন। সমাবেশস্থলে বৃহস্পতিবার রাতে এসেছেন আব্দুর রহিম, রশিদুল, মোস্তাফিজ ও রহিদুল ইসলামসহ বিএনপির অনেক কর্মী। তারা লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে এসেছেন। সঙ্গে চিঁড়া-মুড়ি ও কম্বল।

তারা বলছেন, দুদিন থাকতে হবে। আবাসিক হোটেলে থাকার মতো সামর্থ্য নেই। তাই মাঠে থাকার জন্য এসব খাবার সঙ্গে নিয়ে এসেছেন। তাদের মতো আরো অনেকেই বিএনপির সমাবেশে যোগ দিতে এখন রংপুরে অবস্থান করছেন।

বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে রংপুর থেকে প্রায় ৬০০ থেকে ৭০০ বাস চলাচল করে বিভিন্ন রোডে। হঠাৎ করে বাস ধর্মঘটের ফলে ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। বাস বন্ধ থাকার সুযোগে যাত্রীদের পকেট কাটছে ছোট ছোট যানগুলো। চার গুণ ভাড়া বৃদ্ধি করেই যাত্রী নিচ্ছে তারা।

পরিবহন ধর্মঘটের বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, ‘মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছি। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। ’

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের

হাসনাত-সারজিসের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ রাশেদ খাঁনের

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বিরুদ্ধে গাদ্দারির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে তাঁদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। রোববার (১৮ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি সরকার। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াত। রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিন একটি করে প্রতিশ্রুতি ভাঙছে।

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ কাজে নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে জনগণের সরকার হিসেবে বিএনপি

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

টেকনাফে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪

টেকনাফে ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ৪