
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১:৪৪

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় করোনা ভাইরাস ( কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে টিকা গ্রহনের গুরুত্ব ও স্বাস্থ্যবিধি প্রতি পালন বিষয়ক এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ সেপ্টেম্বর দুপুরে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ডাঃ খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি এন্ড ওরিয়েন্টেশনে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।

অনুষ্ঠানে ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহনের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম,গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, ইউপি সদস্যগণ, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।